
আবহাওয়া পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার অকল্যান্ডের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। হালকা হাওয়াও বইতে পারে। তবে ম্যাচে চলাকালীন শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট
অকল্যান্ডের ইডেন পার্কের পিচ প্রধানত হাই স্কোরিং হয়ে থাকে। শনিবারও বাইশ গজ একই রকম থাকবে বলে জানিয়েছেন পিচ কিউরেটর। ম্যাচের দুই ইনিংসেই বড় রান হওয়ার সম্ভাবনা। হ্যামিলটনে ভারতের দেওয়া ৩৪৮ রানের লক্ষ্যে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ইডেন পার্কের ম্যাচও আগের দিনের মতো হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে।

মুখোমুখি দুই দল
ওয়ান ডে-তে মোট ১০৭ বার নিউজিল্য়ান্ডের মুখোমুখি হয়েছে ভারত। ৫৫ বার জিতেছেন নীল জার্সিধারী শিবির। ৪৬ বার জিতেছে ব্ল্যাক ক্যাপ। দুই দেশের মধ্যে একটি ম্যাচ টাই হয়েছে।

অকল্যান্ড কারা এগিয়ে
অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তেও খেলছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অন্যদিকে ভারতীয় দলে অনুপস্থিত ওপেনার রোহিত শর্মা। হ্যামিলটনের ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর কিউয়ি শিবির। তবে ধারেভারে নিউজিল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।


Click it and Unblock the Notifications


















