বে ওভালে ভারত বনাম নিউজিল্যান্ড : কেমন থাকবে আবহাওয়া, কী বলছে পিচ রিপোর্ট?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে ধরাশায়ী হয়ে সিরিজ হেরেছে ভারত। এই অবস্থায় বে ওভালে সিরিজের তৃতীয় ওয়ান ডে, বিরাট কোহলিদের কাছে সম্মানরক্ষার হতে চলেছে। ম্যাচের দিন মাউন্ট মাউনগানুই-তে আবহাওয়া কেমন থাকবে, বে ওভালের পিচের চরিত্রই বা কী হবে, তা দেখে নেওয়া যাক।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার মাউন্ট মাউনগানুই-তে রৌদ্রোজ্বল আবহাওয়া থাকবে বলেই জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলেও সন্ধ্যার পর সেখানকার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়ার বেগ ততটা না থাকায় বে ওভালে ক্রিকেট খেলার মনোরম পরিবেশ তৈরি হবে বলে জানানো হয়েছে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

বে ওভালের যে পিচে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম টি-টোয়েন্টি খেলা হয়েছিল, সেখানেই দুই দলের মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচ হবে বলে জানানো হয়েছে। পিচ স্লো থাকায় বল ব্যাটে দেরিতে পৌঁছবে বলেও জানিয়েছেন পিচ কিউরেটর। যে দল টসে জিতবে, তার আগে ব্যাটিং নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

খেলছেন উইলিয়ামসন

খেলছেন উইলিয়ামসন

নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে সিরিজের প্রথম দুটি ওয়ান ডে খেলতে না পারলেও তিনি বে ওভালে খেলছেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচে তিনিই কিউয়ি শিবিরকে নেতৃত্ব দেবেন বলেও জানানো হয়েছে। অর্থাৎ সম্মানরক্ষার হলেও এই ম্যাচকে ছোট করে দেখছে না নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দলে পরিবর্তন

নিউজিল্যান্ড দলে পরিবর্তন

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-র জন্য নিউজিল্যান্ড দলে স্পিনার ইশ সোধি ও ব্লেয়ার টিকনারকে নেওয়া হয়েছে। ভাইরাল ফিভারে আক্রান্ত টিম সাউদি ও মিচেল সান্টনারের পরিবর্তে তাঁদের দলে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 10, 2020, 13:23 [IST]
Other articles published on Feb 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+