বিশ্বকাপের মাঝে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ক্রিকেটার, আরোগ্য কামনায় ক্রিকেটদুনিয়া

বিশ্বকাপের মাঝে ক্রিকেট ফ্যানেদের কাছে খারাপ খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা।

মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন লারা। বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার কভারেজের কাজে এই মুহূর্তে ভারতে রয়েছেন তিনি।

চিকিৎসকরা লারার অসুস্থতা নিয়ে মুখ না খুললেও সূত্রের খবর, বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার,দুপুরে ক্রিকেট সংক্রান্ত এক ইভেন্টে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি।

চলতি বছরের ২ মে, ৫০ এ পা দিয়েছেন লারা। দেশের হয়ে ২৯৯টি ওয়ান ডে ম্যাচে ১০ হাজারের বেশি রান রয়েছে ব্রায়ানের। সেই সঙ্গে ১৩১টি টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ ১১৯৫৩ রান। টেস্ট ক্রিকেটে তাঁর ৪০০ রানের রেকর্ড আজও অক্ষত রয়েছে।

পাঁচ দিনের ফর্ম্যাটে ৯ বার দুশো প্লাস রান করেছেন লারা। এছাড়া ক্রিকেটের রাজপুত্র আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে ৩৪টি শতরান ও ৪৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন ।

ওয়ান ডে'তে তাঁর নামের ১৯টি শতরান ও ৬৩টি অর্ধশতরান রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 25, 2019, 15:25 [IST]
Other articles published on Jun 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+