
কত পাবেন রবি শাস্ত্রী
সূত্র মারফত জানা গিয়েছে, আগের কার্যকালে বিসিসিআই-র কাছ থেকে বার্ষিক প্রায় আট কোটি টাকা বেতন নিতেন রবি শাস্ত্রী। বিরাট কোহলিদের সঙ্গে নতুন যাত্রা শুরুর জন্য শাস্ত্রী বিসিসিআই-র কাছে তাঁর বেতন ২০ শতাংশ বাড়ানোর আবেদন করেছেন বলে সূত্রের খবর। সেই হিসেবে টিম ইন্ডিয়ার হেড কোচের বেতন বেড়ে বার্ষিক সাড়ে নয় থেকে দশ কোটি টাকা হতে পারে। পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো।

বোলিং ও ফিল্ডিং কোচ
বেতন বাড়তে চলেছে নিজেদের চাকরি অক্ষুন্ন রাখতে সক্ষম হওয়া টিম ইন্ডিয়ার বোলিং ও ফিল্ডিং কোচ যথাক্রমে ভরত অরুণ ও আর শ্রীধরের। সূত্রের খবর, দু-জনকেই বার্ষিক সাড়ে তিন কোটি টাকা বেতন দিতে পারে বিসিসিআই।

ব্যাটিং কোচ
সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ পদে বিক্রম রাঠোরকে বসানো হয়েছে। এই দায়িত্বের জন্য বিসিসিআই রাঠোরকে বার্ষিক আড়াই থেকে তিন কোটি টাকা বেতন দিতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।


Click it and Unblock the Notifications



















