আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশে কোথায় বাধা বিসিসিআইয়ের, জেনে নিন

Budget 2019 | விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய ஆணையம்- வீடியோ

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। অথচ এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারছে না বিসিসিআই। এমনটা কেন হচ্ছে, ভারতীয় বোর্ডের সমস্যাটা ঠিক কোথায়, তা জানতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিসিসিআই সূত্রে যতটুকু জানা গিয়েছে, তার সারমর্ম জেনে নেওয়া যাক।

ব্রিটিশ ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের নিয়ে ভাবনা

ব্রিটিশ ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের নিয়ে ভাবনা

আইপিএল শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজে অংশ নেবে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে চলা দুই দেশের ক্রিকেটাররা ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছতে পারেন বলে খবর। সেক্ষেত্র করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বায়ো সিকিওর পরিবেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরও আইপিএল খেলার জন্য স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ইয়ন মর্গ্যানদের কোয়ারেন্টাইন বিধি পালন করতে হবে কিনা, সে ব্যাপারে বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারেনি বলে খবর।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের অনুপস্থিতি

ইংল্যান্ড ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের অনুপস্থিতি

করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ড ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের আমিরশাহীতে কোয়ারেন্টাইন বিধি মানতে হলে তাঁরা এক সপ্তাহ আইপিএল খেলতে পারবেন না বলে মনে করা হচ্ছে। টুর্নামেন্টে অংশ নেওয়া যে যে দল দুই দেশের ক্রিকেটারদের ওপর নির্ভরশীল, তাদের ম্যাচে পরে ফেলা যায় কিনা, তা নিয়ে বিসিসিআইয়ের অন্দরে আলোচনা চলছে বলে খবর। তাই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির সময় নিচ্ছে বলেও খবর।

ডবল হেডার নিয়ে ভাবনা

ডবল হেডার নিয়ে ভাবনা

আইপিএলের দ্বিতীয় সপ্তাহ সবকটি দলের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সময়ে প্রেক্ষাপট তৈরি করে তৃতীয় সপ্তাহ থেকে দলগুলি প্লে-অফের জন্য লড়তে শুরু করবে। সে কথা মাথায় রেখে দ্বিতীয় সপ্তাহ থেকেই আইপিএলে ডবল হেডার ম্যাচ ফেলা যায় কিনা, সে ব্যাপারেও চিন্তাভাবনা করছে বিসিসিআই।

আরবে বিসিসিআই প্রতিনিধি

আরবে বিসিসিআই প্রতিনিধি

আইপিএল শুরুর আগে বিসিসিআইয়ের এক প্রতিনিধি দলের সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা। আরবে টুর্নামেন্টের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ওই দল আমিরশাহী সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে বলেও খবর। সেই আলোচনার সারমর্ম খতিয়ে দেখার পরেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 24, 2020, 14:41 [IST]
Other articles published on Aug 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+