অক্টোবের অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপকে ফোকাস করে ইতিমধ্যে অভিজ্ঞ ডোয়েন ব্র্যাভোকে দলে ফিরিয়েছে গত বারের টি-১০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বুধবারের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন ৩৬ বছরের অলরাউন্ডার।
প্রত্যাবর্তন ম্যাচে ক্রিকেট দুনিয়ার নজর কাড়তে পেরেছেন ব্র্যাভো। আইরিশ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। কেভিন ওব্রায়েন ও ডেলানিকে আউট করেন ব্র্যাভো।
#WIvIRE Down to the wire!😫 Tough loss boys, WI will be back! #MenInMaroon🌴 #ItsOurGame pic.twitter.com/NU6MN8s1Ay
— Windies Cricket (@windiescricket) January 15, 2020
বলে ২ উইকেটে পেলেও ব্যাটে ৭ বলে ৯ রান করে আউট হন। ম্যাচ জিততে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৩ রান প্রয়োজন ছিল। সেখানে ব্র্যাভো ক্রিজে থেকেও ব্যাটে বিধ্বংসী না হয়ে উঠতে পারায় হতাশ করলেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর প্রত্যাবর্তনে এবার তাক লাগিয়ে দিলেন ব্র্যাভো।
এর আগে ২০১৬ সালে শেষবার ব্র্যাভো দেশের জার্সিতে খেলেছিলেন। তিন বছরেরও বেশি সময় পর জাতীয় দলে তিনি প্রত্যাবর্তন করলেন। এবার বিশ্বকাপে তাঁর ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স প্রত্যাশা তৈরি হয়ে গেল। কুড়ি ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ২০২০ তে তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে।
উল্লেখ্য ব্র্যাভোর প্রত্যাবর্তন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল অবশ্য ম্যাচ জিততে পারেনি। থ্রিলার লড়াইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে ম্য়াচ হেরেছে।
Maroon fans rally no matter what!❤ @djbravo47 had the honour of meeting a few of his fans from St. Andrew’s Methodist School in Glenville after the game. #WIvIRE #MenInMaroon🌴 #ItsOurGame pic.twitter.com/ejiTZC71Cw
— Windies Cricket (@windiescricket) January 15, 2020