
নিউজিল্যান্ডের প্রশংসা
দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তার প্রশংসা করেছেন কপিল দেব। টি-টোয়েন্টির বদলা হিসেবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে কিউয়ি-রা। এরপর ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট জিতে ভারতের সামনে নিউজিল্যান্ড বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলেও মনে করেন কপিল দেব।

ব্যাটিং বিপর্যয়
ওয়েলিংটনে টেস্ট হারের জন্য ভারতের ব্যাটিং বিপর্যয়কে দায়ী করেছেন কিংবদন্তি কপিল দেব। তাঁর সাফ কথা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো তারকা ক্রিকেটাররা কোনও টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতে না পারলে, সেই ম্যাচ জেতা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ক্রাইস্টচার্চে ভারতীয় ব্যাটসম্যানদের আলাদা পরিকল্পনা করে মাঠে নামা উচিত বলে মনে করেন কপিল দেব।

দল নির্বাচন
চোটের কারণে রোহিত শর্মা খেলতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তরুণ পৃথ্বী শ-কে ওপেনার হিসেবে ভারতীয় দলে নেওয়া হয়। পৃথ্বী দুর্দান্ত জানিয়েও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা ও ওয়ান ডে-তে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হওয়া কেএল রাহুলকে টেস্টে সুযোগ দেওয়া উচিত ছিল।

পরিবর্তন পছন্দ নয়
ভারতীয় লেজেন্ড কপিল দেবের মতে, বারবার পরিবর্তন দলের ভারসাম্য নষ্ট করে। টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে খেলা দল ভেঙে টেস্টে ফর্ম্যাট নির্দিষ্ট ক্রিকেটার খেলানোর পক্ষপাতি তিনি নন বলেও জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। ফর্ম অনুযায়ী ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন কপিল।


Click it and Unblock the Notifications


















