টেস্ট দলে রোহিতের অন্তর্ভূক্তিকে সমর্থন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

டியூ பிளசிஸை ஏலம் எடுத்த சென்னை

রোহিত শর্মার মতো ক্রিকেটারকে ভারতের টেস্ট দলের বাইরে রাখা কখনওই সম্ভব নয়। জানালেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য জাহির খান। লাল বলের ক্রিকেটে রোহিত শর্মাকে ওপেনে নামালে টিম ইন্ডিয়া ভালো ফল পাবে বলেই বিশ্বাস করেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি পেসার।

রাহুলের পরিবর্তে রোহিত

রাহুলের পরিবর্তে রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে রোহিত শর্মাকে বসিয়ে কেএল রাহুলকে দিয়ে ইনিংস ওপেন করায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ব্যর্থ হওয়ায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুলকে ভারতীয় দল থেকে ছাটাই করেন নির্বাচকরা। রাহুলের পরিবর্তে রোহিতকে এই টেস্ট সিরিজে ওপেন করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

ওয়ান ডে-তে সফল

ওয়ান ডে-তে সফল

সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে ওপেন করতে নেমে চূড়ান্ত সফল রোহিত শর্মা। ইংল্য়ান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়ে রেকর্ড গড়েছেন হিটম্যান। রোহিতের এই ফর্ম টেস্টেও অব্যাহত থাকবে বলেই বিশ্বাস ভারতের পেস লেজেন্ড জাহির খান।

 শেহবাগের উদাহরণ

শেহবাগের উদাহরণ

সীমিত ওভারে ধ্বংসাত্মক ব্যাটিং-র জন্য পরিচিত বীরেন্দ্র শেহবাগকে দিয়ে টেস্টেও ওপেন করিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শেহবাগ সফলও হয়েছিলেন। কারণ ওপেন ছিল শেহবাগের পছন্দের জায়গা। তেমনই রোহিত শর্মার পছন্দের জায়গা ওপেন এবং সেখানে তিনি সফল হবেন বলেই বিশ্বাস জাহির খানের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 24, 2019, 15:43 [IST]
Other articles published on Sep 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+