আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভবনা খুব ক্ষীণ মনে করছেন মারাদোনা

আর তিন সপ্তাহের অপেক্ষা তার পরই শুরু হয়ে যাবে বহু প্রতিক্ষিত ২০১৮ ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপকে ঘিরে পারদ চড়তে শুরু করেছে ফুটবল মহলে। প্রিয় দলকে সাপোর্ট করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে সমর্থকেরাও। তবে এরই মাঝে, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার কাপ জয়ের কতটা সুযোগ রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ফুটবল রাজপুত্র দিয়াগো মারাদোনা।

গ্রুপ পর্যায়ের ম্যাচ জিতে পরের রাউন্ডের আর্জেন্টিনার যাওয়া নিয়েই সংশয় মারাদোনার।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'ডি'-তে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পাশাপাশি এই গ্রুপে রয়েছে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ড।

১৯৮৬ বিশ্বাকাপের নায়ক এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, 'আমার খুব সন্দেহ আছে কতটা ভাল পারফরম্যান্স আর্জেন্টিনা আসন্ন রাশিয়া বিশ্বকাপে করতে পারবে সেই নিয়ে। আশা করি প্রথম রাউন্ডের গাঁট ভাল মতো উতরতে পারবে নীল-সাদা ব্রিগেড। আইসল্যান্ড, নাইজেরিয়া, ক্রোয়াশিয়ার মতো দলকে হারানো কখনই খুব সহজ নয়। কখনই নয়!'

লিওনেল মেসির মতো তারকা থাকা সত্ত্বেও মারাদোনা মনে করেন এই আর্জেন্টিনা দলে কোনও উপযুক্ত নেতা নেই, যে দলটাকে ঠিক পথে চালনা করতে পারবে বা বিপদের সময় দলকে সাফল্য এনে দিতে পারবে।

নেতৃত্বের অভাব রয়েছে মনে করিয়ে দিয়ে বা পায়ের জাদুগর বলেন, 'এই দলের কোনও অভিজ্ঞতা নেই, কোনও নেতা নেই এবং কোনও গেম প্ল্যান নেই। আমার মনে হয় কষ্ট করে যে সম্মান আমরা অর্জন করেছি, এই রকম দল তৈরি করে সেই সম্মানকেই বাজি রাখছি বিশ্ব দরবারে।'

আর্জেন্টিনার নতুন কোচ জর্জে সাম্পাওলির স্ট্র্যাটেজি নিয়েও খোঁচা দিয়ে রাখলেন ফুটবল রাজপুত্র। তিনি বলেন, 'আর্জেন্টিনা থেকে আমি খবর পেয়েছি, সাম্পাওলি নাকি ২-৩-৩-২ ছকে দলকে খেলাতে চায়। ১৯৩০ সালে এই ফর্মেশনে খেলা হত।'

তবে, মারাদোনা আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে সংশয় রাখলেও, ফুটবল মহল কিন্তু মনে করছে এই বিশ্বকাপে নিজেদের নাম লেখার জন্য ঝাঁপাবে আর্জেন্টিনা। পাশাপাশি আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেও বাছা হচ্ছে জর্জে সাম্পাওলির দলকে।

২০১৪ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ ঘরে তুলতে না পারলেও ফাইনাল পর্যন্ত পৌছেছিল। এখন এটাই দেখার মারাদোনারল আশঙ্কা মিথ্যা করে ২০১৪ বিশ্বকাপের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারে কি না লিওনেল মেসি অ্যান্ড কোং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 26, 2018, 23:12 [IST]
Other articles published on May 26, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+