
আর্সেনালের বড় জয়
জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের অভিযান শুরু করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। গ্রুপ এফের ম্যাচে জো উইলোক, বুকাও সাকা ও এমেরিক আয়ুবামেয়াং-র গোলে ম্যাচ জেতেন গানার্সরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ফ্র্যাঙ্কফুর্টের ডোমিনিক কোহর। ১০ জনে খেলে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে আর ফিরতে পারেনি জার্মান দল।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়
লন্ডনে ইউরোপা লিগে গ্রুপ এলের প্রথম ম্যাচে আস্টানার মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৭৩ মিনিটে মাসোন গ্রিনউডের গোলে ম্যাচ জেতে ম্যান ইউ।

রেঞ্জার্সের জয়
ইউরোপা লিগের ম্যাচে ফেয়েনোর্ডকে ১-০ গোলে হারিয়েছে রেঞ্জার্সরা। গোল করেছেন শেয়েই ওজো।


Click it and Unblock the Notifications



















