এশিয়ান গেমসে স্কোয়াড ইভেন্টেও পদক জিতল ভারত। সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ নিশ্চিত করলেন ভারতের দীপিকা পাল্লিকল। এদিন মালয়েশিয়ার নিকোল ডেভিডের কাছে হেরে গিয়েছেন তিনি।
আর একটি সেমিফাইনালে ভারতের জ্যোৎস্না চিনাপ্পা মালয়েশিয়ারই শিবাসঙ্গরি সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে নামছেন। সেখানেও ভারত একটি পদক জিততে চলেছে।
#AsianGames2018: Dipika Pallikal takes home bronze medal after losing to Malaysia's Nicol David in women's singles squash semifinal. pic.twitter.com/FDHx2kxDPf
— ANI (@ANI) August 25, 2018
এই পদকের ফলে ভারতের মোট ২৬টি পদক হল এশিয়াডে। যার মধ্যে ১৫টি ব্রোঞ্জ, ৬টি সোনা ও ৫টি রুপো রয়েছে। আজকের অন্য ইভেন্টগুলিতে ভারত আরও অনেক পদক পাবে বলে মনে করা হচ্ছে।