
বজরং পুনিয়া
২০১৮ সালের এশিয়ান গেমসে প্রথম সোনাটি নিয়ে আসেন বজরং পুনিয়া। ৬৫ কিলোর ফ্রিস্টাইল বিভাগে এই 'পকেট ডাইনামাইট'-এর দিকে তাকিয়ে ছিলেন সকলেই। আর সেই আশা পূর্ণ করে বহু প্রতিকূলতাকে জয় করে সোনা ঘরে তোলেন বজরং।

ভিনেশ ফোগত
বিখ্য়াত ফোগত পরিবারের কাহিনি এদেশ সকলেই জানেন। সেই পরিবারের সন্তান ভিনেশ ৫০ কিলোর বিভাগে প্রতিদন্দ্বীকে ৬-২ এ হারিয়ে জিতে নেন সোনার পদক। এর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ জিতে ছিলেন।

সৌরভ চৌধুরী
১০ মিটারের শ্যুটিং এ স্বর্ণপদক পেয়েছেন সৌরভ চৌধুরী । অঙ্কে কাঁচা হলেও , নিশানায় কোনও রকমের ভুল করেন না সৌরভ। এর আগে জার্মানীতে শ্যুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জেতেন তিনি।

রাহি
রাহি সরনেবতও ২৫ মিটারের পিস্তল ইভেন্ট - এ জয় করে নেন সোনা । গত ৩ বছর ধরে খাারপ ফর্মের মধ্যে থাকলেও শেষমেশ রাহি জিতে নেন গোল্ড মেডেল।

পঞ্চম গোল্ড
দেশের হয়ে পঞ্চম গোল্ডটি এনে দেন স্বর্ণ সিং, দত্তু ভোকালন, ওম প্রকাশ, সুখমীত সিং রা। রোইং এ এমন সাফল্য সত্যিই মন জয় করে নেয় ভারতীয়দের।

টেনিসে সোনা
এশিয়াডে টেনিস ডব্লসে সোনা জেতেন রোহন বোপান্না। আর তার সঙ্গে সঙ্গেই দেশকে ষষ্ঠ সোনার মেডেলটি এনেদেন তিনি।

তেজিন্দর পাল সিং
শটপুট-এ তেজিন্দর পাল সিং-এর দাপুটে তেজে ভারত জয় করে নেয় সপ্তম সোনাটি। ২০১৮ সালের এশিয়ান গেমসের মঞ্চে সপ্তম সোনার মেডেল আসে তেজেন্দরের ২০.৭৫ মিটারের থ্রো থেকে।

নীরজ চোপড়া
এশিয়াডে নবম সোনাটি আে নীরজ চোপড়ার হাত ধরে। ২০ বছরের এই খেলোয়াড় জ্যাবলিন থ্রোতে জিতে নেন সোনা। এপর্যন্ত ভারতে এই সেগমেন্টে কেবল দুটি সোনা এসেছে। যার মধ্যে একটি কৃতিত্ব নীরজের।

মনজিৎ সিং
গত ৬ মাস ধরে ঘরের বাইরে থেকে নিজের একাগ্রতার সঙ্গে মনজিৎ চালিয়ে গিয়েছেন তাঁর স্বপ্নের দৌড়েরে লড়াই। ৮০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় তিনি সোনার পদকটি এনে দেন দেশকে।

অরপিন্দর সিং
১৭.১৭ মিটারের লং জাম্প এর বিভাগে দেশকে দশম সোনাটি এনে দেন অরপিন্দর। ছোট থেকেই অরপিন্দরকে অ্যাথলিট তৈরি করতে চেয়েছিলেন তাঁর বাবা । আর বাবার স্বপ্ন শএ, পর্যন্ত পূরণ করেন তিনি।

স্বপ্নার স্বপ্নের দৌড়
হাতে রয়েছে ৬ টি আঙুল, তবে তাঁর বিশেষত্ব তাতে নয়, সোনার দৌড়ে সকলকে ছাপিয়ে সোনা জিতে নেয় জলপাইগুড়ির স্বপ্না। হেপ্টাথলনে প্রথম স্থান দখল করে দেশকে সোনার পদক এনে দেন তিনি।

জিনসন জনসম
১৫০০ মিটারের দৌড়ে দেশকে ১২ তম সোনাটি এনে দেন জিনসল জনসন। ৪৪.৭২ সেকেন্ডে তিনি এই দৌড় শেষ করেন. এশিয়াডের ১২ তম দিনে ভারত, ২ টি সোনা, ১ টি রুপো, জিতে এশিয়াডে অষ্টম স্থানে আসে।

হিমা দাসের কৃতিত্ব
৪০০ মিটারে জুনিয়ার ওয়ার্ল্ডকাপের কৃতিত্ব অর্জনকারী হিমা দাস ও তাঁর সঙ্গীরা ,৪*৪০০ মিটারের রিলে রেসে দেশকে স্বর্ণপদক এনে দেন।

অমিত পংঘল
হরিয়ানার অমিত পংঘল এশিয়াডে ১৪ তম সোনাটি ঘরে আনেন। বক্সিং -এ ভারতে এই অনন্য সম্মান এনে দেন।

ব্রিজ-এ সোনা
এশিয়ান গেমসের সর্বশেষ সোনার পদকটি এনে দেন শিবনাথ সরকার ও প্রণব বর্ধন। বাংলার এই দুই সোনার সন্তানের বয়স যথাক্রমে ৫৬ ও ৬০। এই দুই বর্ষীয়ান খেলোয়াড়ও ভারতকে এনে দেন সোনার গর্ব।


Click it and Unblock the Notifications



















