Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

করোনা ভাইরাসের জেরে ভারতে স্থগিত বা বাতিল হওয়া ক্রীড়া ইভেন্টগুলির দিকে নজর ফেরানো যাক

করোনা ভাইরাসে প্রভাবিত ভারত। মারণ ভাইরাসে বিশেষভাবে প্রভাবিত দেশের ক্রীড়াক্ষেত্র। করোনার জেরে ভারতে অনুষ্ঠেয় একের পর ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য ক্রীড়া ইভেন্ট হয় স্থগিত বা বাতিল করা হয়েছে। সেই তালিকার দিকে নজর ফেরানো যাক।

ক্রিকেট

ক্রিকেট

১) ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। করোনা ভাইরাসের জন্য এই টুর্নামেন্ট ১৭ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আইপিএল ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে বিসিসিআই।

২) দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল ভারতীয় দলের। করোনা ভাইরাসের জন্য সেই সিরিজ বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

৩) ভারতে সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

৪) বাতিল করা হয়েছে সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারার মতো লেজেন্ড সম্বৃদ্ধ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।

ফুটবল

ফুটবল

১) করোনা ভাইরাসের জেরে এটিকে বনাম চেন্নাইয়ান এফসি-র আইএসএল ফাইনাল দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে শনিবার বা ১৪ মার্চ।

২) ৩১ মার্চ পর্যন্ত দেশে সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছে এআইএফএফ।

৩) ২৬ মার্চ ভূবনেশ্বরে ভারত বনাম কাতারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল। তাও স্থগিত করা হয়েছে।

৪) ৯ জুন কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে।

৫) সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের ম্যাচ স্থগিত বলে ঘোষণা করা হয়েছে।

৬) আই লিগের অবশিষ্ট ২৮টি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের আই লিগ ডার্বি স্থগিত করা হয়েছে।

শ্যুটিং

শ্যুটিং

রাজধানী দিল্লিতে ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল শ্যুটিং বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট করোনা ভাইরাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

টেনিস

টেনিস

করোনা ভাইরাসের জেরে দেশে সব ঘরোয়া টেনিস টুর্নামেন্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

ব্যাডমিন্টন

ব্যাডমিন্টন

রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১২ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বাক্সেটবল

বাক্সেটবল

১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাক্সেটবলের অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব। করোনা ভাইরাসের জন্য তা স্থগিত করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 15, 2020, 15:08 [IST]
Other articles published on Mar 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+