উইম্বলডনে ইন্দ্রপতন, বিশ্বের এক নম্বর তারকা অ্যান্ডি মারেকে হারালেন অনামী স্যাম কেরি

উইম্বলডনে ঘাসের কোর্টে লড়াইয়ের আগে কেউই ভাবতে পারেননি, পরিচিত কোর্টে শেষ চারেও উঠতে পারবেন না ইংল্যান্ডের অ্যান্ডি মারে। অথচ শেষপর্যন্ত সেটাই সত্যি হল। কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিতভাবে পাঁচ সেটের লড়াইয়ে স্যাম কেরির কাছে হেরে বিদায় নিলেন বিশ্ব টেনিস ক্রমতালিকায় এক নম্বর খেলোয়াড় মারে।

স্যাম বিশ্ব ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছেন। এদিন তিনিই ৩-৬, ৬-৪, ৬-৭, ৬-১, ৬-১ ব্যবধানে মারেকে হারিয়ে দিয়েছেন। এবং একইসঙ্গে চলে গিয়েছেন সেমিফাইনালে।

ইংল্যান্ডের হয়ে এখন শেষ ভরসা সেমিফাইনালে ওঠা জোহানা কোন্টা। কেউ ভাবতে পারেননি মারে ছিটকে যাবেন ও কোন্টা প্রথমবার উইম্বলডন সেমিফাইনালে উঠবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় স্যাম কেরি একবছর আগে আর এক তারকা নোভাক জোকোভিচকে একটি এটিপি মাস্টার্স টাইটেলে হারিয়ে দেন। এবার উইম্বলডনের মঞ্চে মারের মতো খেলোয়াড়কেও হারিয়ে দিলেন।

এর আগে ন'বারেম মধ্যে আটবার মারে সেমিফাইনাল খেলেছেন। তবে এবার শুরু থেকে সেরকম ছন্দে ছিলেন না তিনি। এদিন ম্যাচেও প্রথম সেট জেতার পরে ক্রমশ পিছিয়ে পড়েন মারে। শেষপর্যন্ত লজ্জার হার হেরে বিদায় নিতে হল বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 12, 2017, 21:33 [IST]
Other articles published on Jul 12, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+