ক্রিকেটে বিরল ঘটনা, দলের ১০ ব্যাটসম্যানই আউট ০ রানে!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆப்கன்.. பெங்களூரில் நடந்தது என்ன?- வீடியோ

ক্রিকেটে বিরল নজির। অনূর্ধ্ব-১৬ হ্যারিস শিল্ডের ম্যাচে প্রতিপক্ষ দলের দশ ব্যাটসম্যানকে ০ রানে আউট করল মুম্বইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুল।

আন্ধেরির ওয়েলফেয়ার সেন্টার স্কুলের বিরুদ্ধে ম্যাচে ৭৬১ রান তুলে প্রতিপক্ষ দলকে ৭ রানে অলআউট করে স্বামী বিবেকানন্দ স্কুল ৭৫৪ রানে ম্যাচ জিতে নেয়। ওয়েলফেয়ার দলের হয়ে কোনও ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেনি।

দলের দশ ব্যাটসম্যানই ০ রানে সাজঘরে ফেরে। ইনিংসে বোরিভালির স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক স্কুলের দল অতিরিক্তি ৭ রান খরচ করে। একটি বাই ও ছটি হোয়াইড করে মোট অতিরিক্ত ৭ রান খরচ করে তারা।

ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুলের দল ৪ উইকেট হারিয়ে পাহাড় প্রমাণ ৭৬১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩৮ রান করে মিত মায়েকর অপরাজিত থাকেন। মিতের ১৩৪ বলের ইনিংসে ৭টি ছয় ও ৫৬টি চার রয়েছে।

জবাবে ওয়েলফেয়ার দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে সমস্যায় পরে। দলের কোনও ব্যাটসম্যান ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেনি। বিবেকানন্দ স্কুলের দলের হয়ে ৩ রান খরচ করে অলোক পাল ৬ উইকেট , ভারাদ ভাজে ৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে। হ্যারিস শিল্ড ক্রিকেট টুর্নামেন্টের ১২৬ বছরের ইতিহাসে এটাই কোনও দলের সবচেয়ে খারাপ ব্যাটিং কার্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 21, 2019, 15:00 [IST]
Other articles published on Nov 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+