প্রথম দিনই দুই ফর্ম্যাটেই এল শতরান! যে ৫ কারণে ২০১৯ সাল হবে ক্রিকেটের বসন্তকাল

ক্রিকেট ভক্তদের জন্য ২০১৮ সালটা বেশ ভাল কেটেছে। ভারতের দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড-অস্ট্রেলিয়া সফর, অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর বা পাকিস্তান বনাম নিউজিল্যান্ড-এর মতো বড়ো টেস্ট সিরিজ থেকে এশিয়া কাপে ভারত-পাক যুদ্ধ বা আফগানিস্তানের বিস্ময় উত্থান - ক্রিকেট রোমান্টিকদের বিনোদনের অভাব হয়নি। সেই সঙ্গে দেখা গিয়েছে বিরাট কোহলি-বুমরাদের ব্যক্তিগত প্রতিভার ঝলক।

তবে ২০১৯ সালটা এসেছে আরও অনেক বেশি প্রতিশ্রুতি নিয়ে। এই বছরের ক্রিকেট ক্যালেন্ডারের প্রথম দিনেই একদিনের ম্যাচে দেখা গিয়েছে মার্টিন গাপ্টিলের শতরান, আর টেস্টে আরও একটি ক্লাসিক শতরান এসেছে চেতেশ্বর পুজারার ব্য়াটে। এই বছরের সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট অবশ্যই একদিনের বিশ্বকাপ। সেই সঙ্গে আরও বেশ কিছু কারণেই ক্রিকেটিয় লাভ-ক্ষতির অঙ্কে ২০১৮কে ছাপিয়ে যাবে ২০১৯, বলে মনে করা হচ্ছে।

দেখে নেওয়া যাক এর প্রধান ৫ কারণ -

আইসিসি বিশ্বকাপ

আইসিসি বিশ্বকাপ

নিঃসন্দেহে ৩০ মে থেকে ইংল্য়ান্ডে শুরু হতে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপই এই বছরের ক্রিকেট ক্য়ালেন্ডারের সবচেয়ে উজ্জ্বল অংশ। এবারের ১০ দলে নামিয়ে যাবতীয় মেদ ছেঁটে ফেলা হয়েছে বিশ্বকাপ থেকে। য়োগ্যতা অর্জন পর্বের বাধা কাটিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। ইতিমধ্য়েই এই টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। ১০ শহরের ১১টি কেন্দ্রের ৭ লক্ষ টিকিটের প্রায় সবই বিক্রি হয়ে গিয়েছে। তার উপর এই বিশ্বকাপ অনেক খ্য়াতনামা তারকাদেরই শেষ টুর্নামেন্ট হতে চলেছে। অবসর নিতে পারেন, এমএস ধোনি, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা, মাশরাফি মোর্তাজা, হাসিম আমলা, ফাফ দুপ্লেসিস, ইমরান তাহির, শোয়েব মালিক, মার্লন স্য়ামুয়েলস প্রমুখ।

নির্বাসিতদের প্রত্য়াবর্তন

নির্বাসিতদের প্রত্য়াবর্তন

বল বিকৃতির অভিযোগে এক বছরের জন্য নির্বাসিত হওয়া দুই অজি তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের প্রত্যাবর্তনে স্বস্তি পেতে পারে অস্ট্রেলিয়া। গত বছর মার্চে কেপটাউনের ওই ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া দলের কিছুই ঠিকঠাক চলছে না। তাঁদের দুজনের সঙ্গে ক্যামেরন ব্যানক্রফ্টের নির্বাসনে বিশাল ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয় ব্য়াটিং-এর টপ অর্ডার। তে তাদের ফিরে আসাটা সহজ হবে না। ক্রিকেট বিশ্ব তাদের দুহাত বাড়িয়ে স্বাগত জানাবে এমন ভাবাটা বোকামি। ভাল ক্রিকেটই তাদের কলঙ্ক মোচনের পথ করে দিতে পারে।

অ্যাসেজ সিরিজ

অ্যাসেজ সিরিজ

বিশ্বকাপের পর ইংল্যান্ডের মাটিতে ১ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে অ্যাশেজ সিরিজও। ২০১৭ সালে অস্ট্রেলিয়াতে ৪-০হেরে অ্যাশেজ-এর ছাইদানির দখল হারিয়েছিল ইংল্যান্ড। ঘরের মাঠে তা তারা নিশ্চিতভাবে ফিরে পেতে চাইবে। এছাড়া সিরিজের প্রধান আকর্ষণ হতে পারে ইংরেজ সমর্থকদের দল 'বার্মি আর্মি' বনাম স্মিথ-ওয়ার্নার। এই দুই নির্বাসন কাটিয়ে ফেরা ক্রিকেটারকে নিশ্চয়ই স্বস্তিতে খেলতে দেবে না তারা। সেই সঙ্গে এই পাঁচ টেস্টের সিরিজের পরই অবসর নিতে পারেন ইংল্য়ান্ডের সর্বকালের অন্যতম সেরা জোরে বোলার জেমস অ্যান্ডারসনও।

টেস্ট চ্যাম্পিয়নশিপ

টেস্ট চ্যাম্পিয়নশিপ

বহু আলোচনার শেষে অবশেষে এই বছর জুলাই মাস থেকে লিগ ফর্ম্যাটের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে আইসিসি। ৯টি সেরা টেস্ট দল, ২ বছর ধরে নিজেদের মধ্যে মোট ২৭টি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলবে। প্রতিটি টেস্টে আলাদা করে নম্বর থাকবে। তাই প্রতিটি টেস্টেরই সমান গুরুত্ব থাকবে। ২ বছর পর সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল চ্য়াম্পিয়ন হবে। তবে এখনও এই লিগের বেশ কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা রয়ে গিয়েছে।

২০২০-এর প্রস্তুতি

২০২০-এর প্রস্তুতি

২০১৮ সালের নভেম্বরে প্রথম পুরুষদের টুর্নামেন্ট থেকে আলাদা করে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। নাম-বদলের পর মাত্র ১৫ মাস পরেই ২০২০ সালে এর পরের মহিলা টি২০ বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। ২০১৯ সালে মহিলাদের ক্রিকেটে কোনও গ্লোবাল টুর্নামেন্ট থাকছে না। অর্থাত প্রতিটি দল ১ বছর করে সময় পাচ্ছে ২০২০-এর প্রস্তুতিরষ বেশ কিছু দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সিরিজ রয়েছে বছরভর। সেই সিরিজ গুলি খেলেই তৈরি হবে সবকটি দেশ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 3, 2019, 20:19 [IST]
Other articles published on Jan 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+