চার দিনের টেস্টের পক্ষে ও বিপক্ষে যুক্তি

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்...நாளை கோலாகலமாக துவங்குகிறது!- வீடியோ

ডিআরএস থেকে পিঙ্ক বল, বাউন্সার রুল থেকে কনকাসন সাব ও দিন রাতের টেস্ট!

ক্রিকেটের সবেচেয়ে গৌরবময় ফর্ম্যাটে বৈচিত্র্য এনে গ্যালারিতে দর্শক ফেরাতে কখনও খেলার নিয়ম কখনওবা খেলার সময় ও বলের পরিবর্তন করে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। এই প্রক্রিয়াতে এবার চার দিনের টেস্ট আনার পক্ষে আইসিসি।

এই নিয়ে আইসিসির ভবিষ্যতে বৈঠক হওয়ার কথা।যারপর ভবিষ্য়তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে চার দিনের টেস্ট ম্যাচ দেখতে পারে ক্রিকেটদুনিয়া। ২০২৩ থেকে ২০৩১ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর চার দিনের টেস্ট ফর্ম্যাটে খেলা হতে পারে।

চারদিনের টেস্টের পক্ষে যুক্তি

এই সময় অধিকাংশ ম্যাচই ৫ দিনের কমে শেষ হয়

এই সময় অধিকাংশ ম্যাচই ৫ দিনের কমে শেষ হয়

২০১৯ সালে অধিকাংশ টেস্ট ম্যাচই পাঁচদিনের আগে শেষ হয়েছে। আগের বছর ৬৮ শতাংশ টেস্ট ম্যাচ চার বা তার কম দিনেই শেষ হয়ে গিয়েছে। ২০১৮ সালে ৫৬.২৫ শতাংশ ও ২০১৭ সালে ৪৭.৮৩ শতাংশ ম্যাচ চার বা তার কম দিনে শেষ হয়েছে।

রেজাল্টভিত্তিক ম্যাচ

রেজাল্টভিত্তিক ম্যাচ

ক্রিকেট দুনিয়ার অনেকে মনে করছে, চার দিনের ম্যাচ হলে আখেরে টেস্ট ক্রিকেটেরই উন্নতি হবে। টেস্টে একদিন কমলে আরও বেশি স্পোর্টিং পিচে খেলা বাড়বে। সেক্ষেত্রে টেস্টে ড্রয়ের সংখ্যা কমবে আর রেজাল্টভিত্তিক ম্যাচের সংখ্যা বাড়বে।

বিপক্ষে যুক্তি

বিপক্ষে যুক্তি

টেস্ট ক্রিকেটে পঞ্চম দিনের আলাদা একটা গুরুত্ব রয়েছে। পঞ্চম দিনে স্পিনারদের দাপট দেখা যায়। যেমনটা দেখা গিয়েছিল ২০০১ সালে ইডেন টেস্টে। ম্যাচের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডুয়েলের মোড় ঘুরিয়ে ম্যাচ জিতেছিল ভারত। টেস্ট খেলার ইতিহাসে এটি ঐতিহাসিক ম্যাচ।

দিন সংখ্যা কমলে পিচ নিয়ে আশঙ্কা

দিন সংখ্যা কমলে পিচ নিয়ে আশঙ্কা

দিন সংখ্যা কমলে উল্টোটাও হতে পারে। ম্যাচে ফল পাওয়ার আশায় পিচের চরিত্রে পাল্টে ফেলা হতে পারে। এতে চারের বদলে ২ বা ৩ দিনেও ম্যাচ শেষ হতে পারে। স্পিনারদের সুবিধের জন্য ব়্যাঙ্ক টার্নার বা পেসারদের জন্য় সিমিং উইকেট তৈরি হলে নিরপেক্ষ উইকেটে খেলার প্রবণতা কমবে।

থ্রিলার ম্যাচের সংখ্যা কমবে

থ্রিলার ম্যাচের সংখ্যা কমবে

২০১৯ সালে লিডসে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড থ্রিলার টেস্ট। যে ম্যাচে শেষ দিনের শেষ বেলায় ১ উইকেটের পুঁজিতে ভর কর স্টোকসের অপরাজিত ১৩৫ রানে ভর করে ম্যাচ জেতে ইংল্যান্ড। স্টোকসের সঙ্গে শেষ উইকেটে ক্রিজে ছিলেন জ্যাক লিচ। চার দিনের টেস্ট হলে এমন থ্রিলার ম্যাচের সংখ্যা কমবে বলে অনেকে মনে করছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 2, 2020, 19:41 [IST]
Other articles published on Jan 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+