
সর্বোচ্চ টেস্ট জয়
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ঐতিহাসিক জয়ের ফলে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলি স্পর্শ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদেশে সর্বোচ্চ ১১টি টেস্ট জয়ের রেকর্ড। আর দেশ-বিদেশ মিলিয়ে ২৬টি টেস্ট জিতে অপেক্ষায় আছেন, সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডে এমএস ধোনিকে পিছনে ফেলার। ২৭টি টেস্ট জিতে আপাতত ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড তাঁর হাতেই রয়েছে।

টি২০আই-তে সর্বোচ্চ রান
বর্তমানে টি২০আই ক্রিকেটের সর্বোচ্চ রান সমগ্রাহক নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। তাঁর রান ২২৭১। কিন্তু ২০১৯ সালে এই জায়গা ধরে রাখার জন্য তাঁকে লড়তে হবে দুই ভারতীয় ব্য়াটসম্য়ান রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং পাকিস্তানি ব্য়াটসম্য়ান শোয়েব মালিকের সঙ্গে। এই তিন ব্যাটসম্যানের রান যথাক্রমে ২২৩৭, ২১৬৭ ও ২১৯০। আসন্ন নিউজিল্যান্ড সফরেই সুযোগ আসবে বিরাট ও রোহিতের হাতে। বছরের পরের দিকে সুযোগ পাবেন শোয়েব। তবে লড়াইতে থাকবেন গাপ্টিলও।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ শতরান
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড আপাতত রয়েছে অস্ট্রেলিয় কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং-এর ঝুলিতে। অধিনায়ক হিসেবে ওডিআইতে ২২টি শতরান আছে তাঁর। তবে ২০১৯ সালে একজন ক্রিকেটার তাঁকে টপকে যাবেন বলে মনে করা হচ্ছে। মাথা খাটানোর দরকার নেই, সেই ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি। বর্তমানে ওডিআই-তে অধিনায়ক হিসেবে তাঁর শতরানের সংখ্য়া ১৬। অর্থাত পন্টিংকে পিছনে ফেলতে তাঁ দরকার ৭টি শতরান। এক বছরের ৭টি ওডিআই শতরান এমনিতে কঠিন মনে হলেও বিরাটের পক্ষে সবই সম্ভব।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ জয়
এই রেকর্ডটি হওয়া একেবারে নিশ্চিত। সব ধরণের ক্রিকেটে পার্থ টেস্টের পর অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যা ৯৯৯। অর্থাত আর একটি জয় মানেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০০টি ম্য়াচে জয় পাবে অস্ট্রেলিয়া। অনেক পিছনে রয়েছে ইংল্যান্ড (৭৭৪), ভারত (৭১১) ও পাকিস্তান (৭০২)।

সবার আগে ২০ হাজারে
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ২০০০০ পানে গন্ডি পার করেছেন মাত্র ১১ জন। তাঁদের মধ্যে সবচেয়ে কম সময়ে এই কীর্তিতে পৌঁছেছেন সচিন তেন্ডুলকার ও ব্রায়ান লারা। দুজনেই ৪৫৩ ইনিংস নেন ২০০০০ রান করতে। তবে ম্যাচের হিসেবে সচিন (৪০২)-এর থেকে এগিয়ে আছেন লারা (৩৭২)। ১৩ বছর পর সেই রেকর্ডও ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। বুলেটের গতিতে এগোচ্ছেন সেই বিরাট কোহলি। বর্তমানে তিনি ৩৯৮ ইনিংসে ১৮৯৮৯ রান করেছেন। অর্থাত এই রেকর্ড ভাঙতে তাঁর লাগবে ৫২ ইনিংসে ১০১১ রান। ২০১৮-তে ৪৭ ইনিংসে যিনি ২৭৩৫ রান করেছেন, তাঁর পক্ষে কাজটা বেশ সহজই।


Click it and Unblock the Notifications




















