ভ্যালেন্টাইন্স ডে: বলিউড ডিভাদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন যে পাঁচ ক্রিকেটার

সামনেই প্রেম দিবস।দরজায় কড়া নাড়ছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। প্রেম দিবসের আগে একনজরে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিক-বলি জুটিদের প্রেম কীভাবে পরিণতি পেয়েছিল জেনে নেওয়া যাক।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

বিশ্বের সেরা ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবেও দারুণ সফল। বাইশ গজে এখন সর্বত্রই বিরাট রাজ! যেখানে হাত দিচ্ছেন যেন সেখানেই সোনা ফলাচ্ছেন। আর এই সাফল্যের জন্য বরাবরাই লেডি লাক অনুষ্কাকে কৃতিত্ব দেন ভিকে। অনুষ্কাকে জীবনসঙ্গী হিসেবে পেতে বিরাটকে অবশ্য কম কাঠখড় পোড়াতে হয়নি। সম্পর্কের গ্রাফ কখনও উপরে উঠছে, কখনও আবার তলানিতে গিয়ে ঠেকেছিল। বিরাট ব্যাটে ফেল করলেই অনুষ্কাকে টার্গেট করেছেন নেটিজেনরা। ২০১৫ বিশ্বকাপে সেমিতে ভারতের হার, রান পাননি বিরাট, টার্গেট হয়েছেন অনুষ্কা। ফ্যানেদের এমন সফ্ট টার্গেট হয়ে অনুষ্কা কোনও প্রতিক্রিয়া না দিলেও বিরাট বারেবারে প্রতিবাদ করেছেন। ২০১৩ সালে এক স্যাম্পুর বিজ্ঞাপনে দুজনের সাক্ষাৎ,সেখান থেকে সম্পর্কের ঘাত প্রতিঘাতের পর ২০১৭ সালে ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে এই ক্রিক-বলি জুটির চার হাত এক হয়। এরপর দুবছর পার করে এই জুটি জীবনের বাইশ গজে দারুণভাবে ব্যাটিং করে চলেছেন।

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার যুবরাজ সিং। যুবির প্রেমের অনেক কিসসা রয়েছে। শেষ পর্যন্ত বলিউডের অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে যুবি সাত পাকে বাঁধা পড়েন। ২০১৫ সালে ১২ নভেম্বর এই ক্রিক-বলি জুটির প্রেমের পরিণতি পেয়েছিল। ঐ দিন যুবি ও কিচের বাগদান হয়। এরপর ২০১৬ সালের ৩০ নভেম্বর দুজনে বিয়ে সেরে ফেলেন। দুই সেলেবের পার্টনারশিপ ৩ বছর পার করেছে।

হরভজন সিং ও গীতা বাসরা

দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় স্পিনার অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে এই যুগল ৮ বছর প্রেম করেন। ২০১৫ সালে ২৯ অক্টোবরে হোম টাউন পঞ্জাবের জলন্ধরে গীতা বসরার সঙ্গে ভাজ্জি বিয়ের পিঁড়িতে বসেন।

জাহির খান ও সাগরিকা ঘাটগে

২০১৭ সালে ২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেটার জাহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছিলেন সাগরিকা।

পটৌডি- শর্মিলা

পটৌডি- শর্মিলা

ক্রিক-বলি এই জুটির প্রথম দেখা ১৯৬৫ সালে দিল্লিতে। ভারতীয় দলের ক্রিকেট ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেই সময় ভারতীয় দলে অধিনায়ক মনসুর আলি খান পটৌডি । অন্য দিকে বলিউডে তখন একের পর এক ছবিতে নায়িকা হিসেবে শর্মিলা সাফল্যের চূড়ায়। এরপর প্রেম ও বিয়ে। ১৯৬৯ সালে ২৭ ডিসেম্বর পটৌডি-শর্মিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 13, 2020, 15:41 [IST]
Other articles published on Feb 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+