
ফ্লয়েডের মৃত্যু
পুলিশি হেফাজতে ৪৬ বছরের আফ্রো-মার্কিনি জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্ব। করোনা ভাইরাসের ভয়াবহে আবহেও উত্তাল হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্ত। ঘটনার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

ক্রিকেট মহলের নিন্দা
ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি। একই ভাবে এই ইস্যুতে সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল, অল রাউন্ডার ডোয়াইন ব্রাভো। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন।

কাঠগড়ায় আইপিএল
আইপিএল খেলার সময় তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন সফল অধিনায়ক ড্যারেন স্যামি। বলেছেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় সতীর্থরাই তাঁকে 'কালু' বলে ডাকতেন। এই ইস্যুতে নাম জড়িয়েছে ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার।

কী বললেন আকাশ
ইউ টিউবে দেওয়া সাক্ষাতকারে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া জানিয়েছেন, ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় তাঁকে বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছে। এক ম্যাচে ব্যাট করার সময় প্রতিপক্ষ দলে খেলা দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার তাঁকে লাগাতার 'পাকি' বলে ডেকে গিয়েছিল বলে অভিযোগ আকাশের। তাঁর বক্তব্য, সাধারণত খয়েড়ি চামড়ার মানুষদের কটাক্ষের সুরে এই নামেই ডাকা হয়। ওই ঘটনায় দলের তরফেও তিনি বিশেষ সাহায্য কিংবা সমর্থন পাননি বলেও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।


Click it and Unblock the Notifications



















