
এ যেন হ্যাটট্রিক সপ্তাহ! পৃথিবীর বিভন্ন প্রান্তে বাইশ গজে এখন যেন হ্যাটট্রিকের জোয়ার।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ ফয়সলার হাইভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক সহ মোট ছয় উইকেট তুলে নিয়ে শিরোনামে উঠে এসেছেন দীপক চাহার। টি-টোয়েন্টিতে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে এটাই প্রথম হ্যাটট্রিক। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৭ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়ে সেরা স্পেলের রেকর্ড গড়েন দীপক।
মঙ্গলবার এরপর সৈয়দ মুস্তাক আলিতে তিন বলে তিন উইকেট পেলেও দীপকের হ্যাটট্রিক ধরা হয়নি। বিদর্ভ বনাম রাজস্থান ম্যাচে রাজস্থানের হয়ে মোট ৪ উইকেট পান। এর মধ্যে তিন বলে তিন উইকেট রয়েছে, যার মাঝে একটি হোয়াইড বল করায় ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিকের নজির হাতছাড়া করেন।
A hat-trick for Mitch Swepson! #SheffieldShield pic.twitter.com/gzDeTaj0Eh
— cricket.com.au (@cricketcomau) November 13, 2019
অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে দীপকের হ্যাটট্রিকের রেশ কাটতে না কাটতেই এবার অস্ট্রেলীয় ক্রিকেটে আরও এক হ্যাটট্রিক! এবার ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিক করলেন স্পিনার মিচেল সোয়েপসন।
শেফিল্ড শিল্ডের ম্যাচে কুইন্সল্যান্ডের হয়ে ভিক্টোরিয়া দলের বিরুদ্ধে ১১০ তম ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডের উইকেট তুলে নেন সোয়েপসন। এরপর পরের ওভারে বোলিং করতে এসে পরপর দুই বলে দুই শিকার ডানহাতি স্পিনারের। জেমস প্যাটিনসন ও পিটার সিডলকে আউট করেন সোয়েপসন। এক্ষেত্রে তার তিনটি শিকারই এলবিডব্লিউ হয়েছে।