তিন বলে তিন উইকেট তবু এই কারণে দ্বিতীয় হ্যাটট্রিক হাতছাড়া দীপক চাহারের

பரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி

বিদর্ভের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন বলে তিন উইকেট নিলেও হ্যাটট্রিক হল না দীপক চাহারের। ৪৮ ঘন্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিকটি হাতছাড়া করলেন দীপক।

 তিন উইকেটে পেয়েও নয় হ্যাটট্রিক

তিন উইকেটে পেয়েও নয় হ্যাটট্রিক

রবিবারের পর মঙ্গলবার অর্থাৎ ভারতীয় পেসার দীপক চাহার ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এর আগে রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক হাইভোল্টেজ টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক সহ মোট ৬টি উইকেট তুলে নেন চাহার। মঙ্গলবার বিদর্ভের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে নেমে ৩ ওভারে সবমিলিয়ে ৪ উইকেট পেয়েছেন। এর মধ্যে তিন বলে তিন উইকেট রয়েছে।

 প্রাথমিকভাবে হ্যাটট্রিক হয়েছে ধরে নেওয়া হয়েছিল

প্রাথমিকভাবে হ্যাটট্রিক হয়েছে ধরে নেওয়া হয়েছিল

প্রাথমিক ভাবে রাজস্থানের হয়ে বিদর্ভের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেছেন বলে ধরে নেওয়া হলেও পরে সেটি বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।তিন বলে তিনটি উইকেট তুলে নিলেও এর মাঝে একটি হোয়াইড করে বসেন দীপক। সেকারণেই তাঁর দ্বিতীয় হ্যাটট্রিকটি বাতিল হয়। ওভারে চতুর্থ বলে উইকেট পাওয়ার পর হোয়াইড করেন। এরপর পঞ্চম ও ষষ্ঠ ওভারে ফের উইকেট তুলে নেন দীপক। তিন ওভারে দীপকের বোলিং স্পেল যথাক্রমে ১৮/৪।

 নিয়ম কী বলছে

নিয়ম কী বলছে

নিয়ম অনুযায়ী কোনও বোলারকে টানা তিনটি লিগাল ডেলিভারিতে তিন উইকেট নিতে হবে। এক্ষেত্রে তিন বলে তিন উইকেট পেলেও মাঝে একটি হোয়াইড করে ভুল করায় ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করার নজির হারালেন চাহার।

 বিশ্বকাপের দলে থাকার জোরালো দাবী তুলে দিলেন চাহার

বিশ্বকাপের দলে থাকার জোরালো দাবী তুলে দিলেন চাহার

বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের ম্যাচে থাকার জোরালো দাবী তুলে দিলেন চাহার। ভারতের পেস বিভাগে বুমরাহের সঙ্গে তিনিও থাকবেন বলে মনে করা হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 12:38 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+