৯ বছর আগে, ভারতের নয়া হ্যাটট্রিকম্যান দীপক চাহারের প্রতিভা চিনে নিয়েছিলেন ইনি

இந்த ஐபிஎல்-லில் கலக்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রথম হ্যাটট্রিকম্যান(পুরুষ ক্রিকেটে) দীপক চাহারকে নিয়ে এবার বড় মন্তব্য আকাশ চোপড়ার।

ক্রিকেট প্রেজেন্টার ও ধারাভাষ্যকার আকাশ জানিয়েছেন রাজস্থানের ক্রিকেট ক্যাম্পে গিয়ে ৯ বছর আগে দীপকের প্রতিভা সম্পর্কে আভাস পেয়েছিলেন তিনি।

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে হাইভোল্টেজ টি-টোয়েন্টি লড়াইয়ে সব মিলিয়ে ৭ রান খরচ করে ৬টি উইকেট তুলে নিয়েছেন। এটাই তাঁর কেরিয়ারে প্রথম পাঁচ উইকেট শিকার।

সেই সঙ্গে শিশির ভেজা বল দিয়েই হ্যাটট্রিক করেন। দীপকের বোলিংয়ে ভর করেই নাগপুর টি-টোয়েন্টি জিতে ২-১ সিরিজ জেতে ভারতীয় দল। ৬ উইকেট তুলে নেওয়ার সুবাদে ম্যাচের সেরার পাশাপাশি সিরিজে সেরাও হয়েছেন। সিরিজের ৩ম্যাচে মোট ৮ টি উইকেট নেন চাহার।

এই পারফর্ম্যান্সের সুবাদে দীপক ট্রেন্ডিংয়ে ঢুকে পড়তেই জানা যায় ৯ বছর আগে তাঁর প্রতিভা চিনে নিয়েছিলেন আকাশ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক টুইট থেকে জানা গিয়েছে নেটিজেনের কমেন্টে আকাশ চোপড়া ২০১০ সালে দীপকের প্রতিভা চিনেছেন বলে উল্লেখ করেন। টুইটে এক ফ্যান ভারতীয় ক্রিকেটে নতুন কোনও বোলারের উঠে আসার সম্ভাবনা রয়েছে কিনা প্রশ্ন করেছিলেন? পাল্টা টুইটে দীপকের নাম সুপারিশ করেছিলেন আকাশ। টুইটে লিখেছিলেন, 'দীপক এখন উঠতি প্রতিভা। মিলিয়ে দেখবেন একদিন ওর খুব নামডাক হবে। ভবিষ্যতে তারকা হওয়ার যোগ্যতা রাখে দীপক চাহার।'

আকাশ চোপড়ার এই আবিষ্কারের তারিফ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার এখন লিখলেন, আইপিএলের দলগুলির এক্ষুণি আকাশের সঙ্গে নতুন তারকা খুঁজে বার করার জন্য যোগাযোগ করা উচত!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 18:58 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+