ধোনিমন্ত্রই 'মেডিসিন'! বিপদে পড়লেই মাহিকে স্মরণ করেন চাহার, কিন্তু কেন?

வில்லியம்சனை அவுட் செய்த தோனி

বিপদের সময়, তরুণ ক্রিকেটারদের কাছে ধোনিমন্ত্র যেন মেডিসিন! নীল জার্সির সাম্প্রতিকতম হ্যাটট্রিকম্যান দীপক চাহার অন্তত এমনটাই বলছেন।

ধোনিমন্ত্র ও চাহারের সম্পর্ক

ধোনিমন্ত্র ও চাহারের সম্পর্ক

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিকসহ ছয় উইকেট নেওয়ার পর ট্রেন্ডিংয়ে চাহার। পরের পর ইন্টারভিউ। সেই সব ইন্টারভিউয়ের মাঝেই একটিতে চাহার বলেছেন, ' বিপদে পড়লে মাহি মন্ত্র ফলো করি।' কঠিন সময়ে মাহি ভাইয়ের টিপস ফলো করে উপহারও পেয়েছেন বলে মন্তব্য করেছেন চাহার।

 ধোনির থেকে বকা খেয়েছেন চাহার

ধোনির থেকে বকা খেয়েছেন চাহার

সাক্ষাৎকারের বিভিন্ন অংশে ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাহার। বলেন, 'আইপিএলে দুবছরেরও বেশি সময় ধরে ধোনির অধিনায়কত্বে চেন্নাই দলে খেলেছি। মাঠে অনেকবার ধোনিভাই আমাকে বকা দিয়েছে। তবে,সেগুলো কাজে লেগেছে। উইকেটের পিছন থেকে বোলারকে দারুণভাবে পর্যবেক্ষণ করেন ধোনি। ডেথ ওভারে বোলিং করা কঠিন। ধোনিভাইয়ের টিপসগুলো থেকে সেটাই আমি শিখেছি যা আন্তর্জাতিক ক্রিকেটে আমাকে দারুণ সাহায্য করেছে।'

চাহারের পাবজি বন্ধু ধোনি

চাহারের পাবজি বন্ধু ধোনি

মজা করে ঐ সাক্ষাৎকারের শেষে চাহার জুড়েছেন, 'ধোনির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। কখনও কখনও তো পাবজি খেলার মধ্য়ে দিয়েও ওর সঙ্গে আমার কথা হয়।'

বাংলাদেশের বিরুদ্ধে পারফর্ম্যান্স

বাংলাদেশের বিরুদ্ধে পারফর্ম্যান্স

প্রসঙ্গত ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন চাহার। নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে নির্ণায়ক টি-টোয়েন্টিতে ৬ উইকেট তুলে নিয়ে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির গড়েন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 16:28 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+