
গৃহবন্দি থাকুন, ধৈর্য্য ধরুন, ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা
এমন গৃহবন্দি অবস্থায় নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন বিরাট-অনুষ্কা। সেই সঙ্গে ভিডিও বার্তায় বিরুষ্কা দেশবাসীদের সামনের দিনগুলোয় ঘরে থাকতে বলেছেন।কঠিন সময়ে দেশের নাগরিকদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাগত জানিয়েছেন বিরাট-অনুষ্কা।

বিরাটকে নতুন হেয়ারকাট দিলেন অনুষ্কা
এই অবস্থায় বিরাট কোহলিকে নতুন হেয়ারকাট দিতে কাঁচি তুলে নিলেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ করে অনুষ্কা ও বিরাট।
|
কিচেনের কাঁচি দিয়েই হেয়ারকাট
বিরাট ভিডিওতে বলেছেন, 'দেখুন আমাদের কোয়ারেন্টাইন মুহূর্ত। যেখানে আমাকে নতুন হেয়ারকাট দিচ্ছে অনুষ্কা। কাঁচিটা লক্ষ্য করুন। রান্নাঘরের কাঁচি দিয়েই আমার নতুন হেয়ারকাট চলছে। দুজনে একসঙ্গে গৃহবন্দি হলে, এমন কিছু পাগলামি আমরা করি।' উল্লেখ্য বিরুষ্কা জুটির এই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নেটিজেনদের বেশ মনে ধরেছে।

অনুষ্কার প্রশংসায় বিরাট
ভিডিওতে অনুষ্কার চুল কাটার প্রশংসা করেছেন বিরাট। কোহলি ভিডিওর মাঝে এক অংশে বলেন, 'নতুন লুকের সামনে ঢেউ খেলানো অংশটা কিন্তু আমার বেশ লেগেছে।'


Click it and Unblock the Notifications



















