কোনও ক্রিকেট ম্যাচই সৎভাবে হয় না বলে দাবি জামিনে ছাড়া পাওয়া কুখ্যাত বুকির

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ খোয়াতে পারে ভারত! কারণ ২০০০-এর কুখ্যাত ম্যাচ ফিক্সিং কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জীব চাওলার বয়ান অনুযায়ী নাকি সব ক্রিকেট ম্যাচের গুটিই আগে থেকে সাজানো থাকে। এই প্রক্রিয়ার পিছনে মাফিয়া জগতের হাত রয়েছে বলেও দিল্লি পুলিশকে জানিয়েছে চাওলা। সঙ্গে খুন হওয়ার ভয়ও মনে কাজ করছে তাঁর।

২০০০-এর ম্যাচ ফিক্সিং

২০০০-এর ম্যাচ ফিক্সিং

২০০০ সালের ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজকে ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ঘটনায় জড়িত থাকায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজা, মনোজ প্রভাকর, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তথা প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়কে ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে পাঠানো হয়েছিল।

ইংল্যান্ডে গ্রেফতার হয় মূলচক্রী

ইংল্যান্ডে গ্রেফতার হয় মূলচক্রী

ওই কুখ্যাত ম্যাচ ফিক্সিং কাণ্ডের এফআইআর ২০০০ সালে দায়ের হলেও ১৩ বছর পর মামলার চার্জশিট দাখিল। ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্ত বুকি সঞ্জীব চাওলাকে ইংল্যান্ডে গ্রেফতার করা হয়েছিল। ইংল্যান্ডের নাগরিক ওই বুকিকে প্রত্যার্পনের জন্য লাগাতার আবেদন করে যায় ভারত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবশেষে তাঁকে দিল্লি নিয়ে আনা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। যদিও করোনা ভাইরাসের জেরে শর্তসাক্ষেপে সঞ্জীব চাওলাকে জামিন দেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশের অনুমতি ছাড়া তাঁকে দেশত্যাগ করতে নিষেধও করেছে আদালত।

সব ম্যাচই ফিক্সড

সব ম্যাচই ফিক্সড

সূত্রের খবর অনুযায়ী দিল্লি পুলিশকে দেওয়া বয়ানে বুকি সঞ্জীব চাওলা বলেছে যে কোনও ক্রিকেট ম্যাচই সৎভাবে খেলা হয় না। দুই দলের এগারো জন ক্রিকেটার খেলার ফলাফল জেনেই মাঠে নামেন বলে দাবি ২০০০-এর কুখ্যাত ম্যাচ ফিক্সিং কাণ্ডের মূল অভিযুক্ত। যার অর্থ করলে দাঁড়ায়, ২০০৭-এর টি-টোয়েন্টি এবং ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ ফিক্সিং করে জিতেছে ভারত। তা কি সম্ভব, প্রশ্ন ঘুরছে ক্রিকেট মহলে।

মৃত্যুর ভয়

মৃত্যুর ভয়

সব ম্যাচ ফিক্সিংয়ের পিছনে বড় মাফিয়া চক্র কাজ করে বলেও দিল্লি পুলিশকে জানিয়েছে বুকি সঞ্জীব চাওলা। সে ঠিক কাদের কথা বোঝাতে চাইছে, তা পুলিশের বুঝতে অসুবিধা না হলেও সঞ্জীব নিজে এ ব্যাপারে কারও নাম উল্লেখ করতে চাইছে না। কারণ এতে তাঁর প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ২০০০-এর কুখ্যাত ম্যাচ ফিক্সিং কাণ্ডের মূল অভিযুক্ত।

করোনা যুদ্ধে নিলামে হার্দিক পান্ডিয়া ও অর্জুন তেন্ডুলকরের সামগ্রী

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 9, 2020, 16:38 [IST]
Other articles published on Jun 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+