চলল না শাফালির ব্যাট, ব্যর্থ পুনম, টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া ভারতীয় মহিলাদের

চলল না ভারতীয় ওপেনার শাফালি বর্মার ব্যাট। বোলার পুনম যাদবের লেগ স্পিন এদিন ফিঁকে বলেই মনে হল। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৫ রানে হেরে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন চুরমার হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অন্যদিকে পঞ্চম বারের জন্য ট্রফি হাতে তুলে বিশ্বমঞ্চে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। এদিন খেলার সবকটি বিভাগেই ভারতকে টেক্কা দিয়েছেন অজিরা।

টসে হার

টসে হার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে হেরে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচও হয়তো সেখানেই হেরে যান তাঁরা। প্রথম ওভারের প্রথম বলই ফুলটস ফেলেন ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা। সেটি তুলে চার মারতে কোনও ভুল করেননি অস্ট্রেলিয় ওপেনার আলিসা হিলি। ওই ওভারেই অজি ওপেনারের ক্যাচও ফেলে দেন শাফালি বর্মা। ম্যাচের ভাগ্যও হয়তো সেখানেই লেখা হয়ে যায়।

অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিং

অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিং

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া ভারতের বোলিং আক্রমণ ফাইনালে পুরোপুরি ব্যর্থ হয়। একের পর এক লুস বল দিয়ে অজি ওপেনারদের হাত খোলার সুযোগ দিয়ে ভুল করেন শিখা পান্ডেরা। আলিসা হিলি ও বেথ মুনির মধ্যে ১১৫ রানের পার্টনারশিপ হয়। হিলি (৩৯ বলে ৭৫) আউট হওয়ার পর ব্যাট চালান দলের অন্য ওপেনার মুনি (৫৪ বলে ৭৮)। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়া।

ভারতের বোলিং

ভারতের বোলিং

পুনম যাদব, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়েকোয়াড়, শিখা পান্ডে ও রাধা যাদব সম্বলিত ভারতের অভিজ্ঞ বোলিং লাইন আপ পুরোপুরি ব্যর্থ হয়। শেষের দিকে চেষ্টা করেও অস্ট্রেলিয়ার রানের গতি আটকাতে তাঁরা অক্ষম হন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন পুনম। ২ উইকেট নিলেও ৪ ওভারে ৩৮ রান দেন দীপ্তি। ৪ ওভারে ৫২ রান দেন শিখা পান্ডে। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন রাধা যাদব।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট যার, সেই ১৬ বছরের ভারতীয় ওপেনার শাফালি বর্মা ফাইনালে চাপের মুখে ব্যর্থ হলেন। মাত্র ২ রান করে আউট হন তিনি। একই সঙ্গে ধসে যায় ভারতের টপ অর্ডার। ১১, ০, ৪ রান করে আউট হন যথাক্রমে স্মৃতি মান্ধানা, জেমেইমা রডরিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২ রান করে অবসৃত হন উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া। দীপ্তি শর্মা (৩৩) কিছুটা লড়লেও, তা যথেষ্ট বলে মনে হয়নি। ৯৯ রানে অল আউট হয়ে যায় ভারতের মহিলা ক্রিকেট দল। লিগ ম্যাচে ভারতের কাছে হেরেও ফাইনালে দুর্দান্ত কামব্যাক করে বিশ্বমঞ্চে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।

ম্যাচ ও সিরিজ সেরা

ম্যাচ ও সিরিজ সেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা অজি ওপেনার তথা উইকেটরক্ষক আলিসা হিলি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। তাঁরই ওপেনিং পার্টনার বেথ মুনি পেলেন প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 8, 2020, 16:21 [IST]
Other articles published on Mar 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+