
ক্রিকেটে খারাপ সময়
করোনার জেরে এখন বিশ্বজুড়ে বন্ধ সমস্ত খেলাধূলা ৷ সেই তালিকায় অবশ্যই ক্রিকেট রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বাতিল আইপিএল ৷ অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ ও ভারতের অস্ট্রেলিয়ার সফর এ বছর হতে পারবে কী না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ৷ ক্রিকেট প্রেমীদের কাছে তাই এবছর একেবারেই খারাপ সময়।

থুতু দিয়ে বল পালিশ
থুতু বা লালা দিয়ে বলের পালিশ উজ্জ্বল রাখার রীতি ক্রিকেটে বহু পুরনো। টেস্ট ক্রিকেটে বোলারা রিভার্স সুইং করানোর জন্যে বলে লালা লাগিয়ে দীর্ঘক্ষণ ধরে বলের পালিশ উজ্জ্বল করেন। যুগের পর যুগ ধরে এই রীতিই চলে আসছে।

থুতু থেকে করোনা সংক্রমণ ছড়ানো আশঙ্কা
কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভাল করে হাত ধোয়া, লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতো আরও একটা জিনিসও মেনে চলা অত্যন্ত প্রয়োজন ৷ যার মধ্যে অন্যতম থুতু ফেলা বন্ধ করা ৷ থুতুতে থাকা ড্রপলেট থেকে ভাইরাসের সংক্রমণ হতে পারে।

বলে থুতু লাগানো নিয়ে প্রাক্তন থেকে বর্তমানদের মত
থুতু থেকে করোনা সংক্রমণ ছড়ানো আশঙ্কার কারণে ক্রিকেট মাঠের সুরক্ষার কথা ভেবে এই স্বভাব এখন বদলানোর সময় এসেছে বলে মনে করছে ক্রিকেট মহল। ইতিমধ্যে প্রাক্তন থেকে বর্তমান পেসাররা বলে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত এমনই মত দিয়েছেন।

থুতু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনেই ক্রিকেট অস্ট্রেলিয়া বলে থুতু-লালা লাগানো অবৈধ ঘোষণা করেছে। করোনার কারণে ধুঁকছে বিশ্ব। এই পরিস্থিতিতে লালা কিংবা থুতুর মধ্যে দিয়ে কোভিড ১৯ থেকে শুরু করে আরও অন্য অনেক রোগ-জীবানু ছড়িয়ে পড়তে পারে। সেকারণেই করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে অস্ট্রেলিয়ার নিয়মে বলের পালিশ ঠিক রাখতে কোনও ক্রিকেটার লালা কিংবা থুতুর ব্যবহার করলে তা লেভেল-এ পর্যায়ের শাস্তি হিসেবে গন্য হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে।


Click it and Unblock the Notifications



















