
একদিনের আন্তর্জাতিক
৫৫৭ টি জয় নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচ জয়ের ক্ষেত্রে সব দেশের আগে রয়েছে অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেট
লাল বলের ক্রিকেটেও জয়ের ক্ষেত্রে সবার আগে আছে অস্ট্রেলিয়া। এই ক্ষেত্রে তাদের জয়ের সংখ্যা ৩৮৪।

নিউজিল্যান্ড
প্রতিবেশী নিউজিল্যান্ডের বিরুদ্ধেই সবচেয়ে বেশি সফল অস্ট্রেলিয়া। কিউইদের বিরুদ্ধে ক্যাঙ্গারুদের জয়ের হার ৬৬ শতাংশ!

রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট
অস্ট্রেলিয়ার এই জয়ের পরিসংখ্যানের সিংহভাগ কৃতিত্ব দাবি করতে পারেন রিকি পন্টিং। খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি ৩৭৬টি ম্য়াচ জিতেছেন। এই ব্যাপারে তিনি সব অজি ক্রিকেটারের থেকে এগিয়ে। াবার অধিনায়ক হিসেবেও ২১৯টি ম্য়াচ জিতে বাকি অস্ট্রেলিয় অধিনায়কদের অনেক পিছনে ফেলে দিয়েছেন তিনি। তবে ২০টির বেশি ম্য়াচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জয়ের হারে কিন্তু সবার আগে আছেন অ্যাডাম গিলক্রিস্ট (৬৮ শতাংশ)।

সবচেয়ে বড় জয়
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বড় জয়টি পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০২ সালে জোহানেসবার্গ টেস্টে ১ ইনিংস ও ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল স্টিভ ওয়া-র অস্ট্রেলিয়া। সাত নম্বরে নেমে গিলক্রিস্ট ২০৪* রান করেছিলেন।


Click it and Unblock the Notifications




















