চোট পেয়ে বিশ্বকাপের বাইরে অস্ট্রেলিয়ার এই তারকা অল-রাউন্ডার

ஆஸி. டெஸ்ட் தொடருக்கு முன் பயமுறுத்தும் வீரர்கள் தரவரிசை

একদিন আগেই নিউজিল্যান্ডকে চার রানে হারিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। তার মধ্যেই আয়োজক দলের সাজঘরে পৌঁছল দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিং-এ পাওয়া চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অল-রাউন্ডার এলিসে পেরি।

অস্ট্রেলিয়ার জয়

সোমবার এ গ্রুপে, নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে হোম টিম। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

পেরির অবদান

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ১৫ বলে ২১ রানের ইনিংস খেলেন অল-রাউন্ডার এলিসে পেরি। বল করার সময় তিনি ডান পায়ের হ্যামস্ট্রিং-এ চোট পান। মাত্র ২ ওভার বল করে মাঠ ছাড়তে হয় দুই বার আইসিসি-র সেরা মহিলা ক্রিকেটার হওয়া পেরিকে। প্রয়োজনীয় সব পরীক্ষার রিপোর্টে জানানো হয়েছে, আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে হবে অজি অল-রাউন্ডারকে।

সেমিফাইনালে নেই পেরি

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অল-রাউন্ডার এলিসে পেরিকে ছাড়াই ওই লড়াইয়ে নামতে হবে অজিদের। শুধু তাই নয়, পেরির চোট এতটাই গুরুতর যে তিনি বিশ্বকাপ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজও খেলতে পারবেন না বলে জানোন হয়েছে।

কোচের প্রতিক্রিয়া

চোটের কারণে দল থেকে এলিসে পেরির বিযুক্তিতে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। তবে দলের বাকি সদস্যরা বিশ্বকাপের সেমিফাইনালে পেরির অভাব পূরণের মরিয়া চেষ্টা করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের কোচ ম্যাথু মট।

১৩ বছর পর রঞ্জির ফাইনালে বাংলা, মুকেশের ৬ উইকেটে কর্নাটকের বিরুদ্ধে ১৭৪ রানে জয়

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 3, 2020, 12:07 [IST]
Other articles published on Mar 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+