করোনা উদ্বেগে গৃহবন্দি স্মিথ, তার মধ্যে প্রিয়জনকে হারানোর শোক!

বিশ্বজুড়ে করোনা থাবা। মারণ মহামারীতে বিশ্বে লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। যেকারণে বিশ্বের সমস্ত যোগাযোগ এখন বন্ধ। স্তব্ধ হয়েছে জনজীবন। প্রতিটি দেশেই এখন করোনা মোকাবিলার জন্যে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় করোনা উদ্বেগের মাঝে গৃহবন্দি হয়ে স্ত্রী ও পরিবারকে নিয়ে দিন কাটাচ্ছেন স্টিভ স্মিথ।

প্রিয়জনকে হারালেন স্মিথ

প্রিয়জনকে হারালেন স্মিথ

করোনার করাল গ্রাসে ক্রিকেট বন্ধ। আন্তর্জাতিক ক্রিকেটসূচি এখন পুরোপুরি লকডাউন। অন্যদিকে আইপিএলও স্থগিত। ঘরেই পরিবারকে সময় দিয়ে দিন কাটাচ্ছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। এর মাঝেই প্রিয়জনকে হারিয়ে ধাক্কা খলেন স্মিথ।

পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে হারিয়েছেন অজি ক্রিকেটার

পোষ্যর মৃত্যুতে শোকাহত রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার। বাড়ির পোষ্য কুকুরটি স্টিভ স্মিথ ও তাঁর স্ত্রী ড্যানি উইলিসের সবসময়ের সঙ্গী ছিল। স্মিথের পোষ্যের নাম চার্লি। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেছেন স্মিথ।

সোশ্যাল মিডিয়ায় স্মিথ যা লিখেছেন

সোশ্যাল মিডিয়ায় স্মিথ যা লিখেছেন

সোশ্যাল মিডিয়ায় স্মিথ লিখেছেন, 'চার্লি আমাদের পরিবারের অংশ ছিল। দারুণ সৎ ও বিশ্বাসযোগ্য ছিল। পরিবারে সবচেয়ে ছোট সদস্য ছিল। ওকে হারিয়ে আমরা শোকাহত। ওর সঙ্গে কাটানো সময়গুলো বারবার মনে পড়ছে। চার্লিকে খুব মিস করছি।'

স্মিথকে নকল করলেন শাহ

অন্যদিকে এই লকডাউনে ক্রিকেটারদের কেউ বই পরে, কেউ সিনেমা দেখে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করে সময় কাটাচ্ছেন। এবার করোনা লকডাউনে স্মিথের আশ্চর্য ব্যাটিং স্টাইল নকল করার চেষ্টা করলেন পাকিস্তানের এক ক্রিকেটার। পাক পেসার নাসিম শাহ টুইটে স্মিথের ব্যাটিং নকল করার চেষ্টা করার ভিডিও পোস্ট করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 16, 2020, 18:31 [IST]
Other articles published on Apr 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+