তেলেগু গানে ডেভিড ওয়ার্নার ও তাঁর স্ত্রীর রিদিমিক নাচে উত্তাল নেট দুনিয়া

করোনা ভাইরাসের জেরে লকডাউনে স্তব্ধ ক্রিকেট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও সেসব নিয়ে ভাবনা-চিন্তার সময় নেই অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নারের। তিনি যে সপরিবারে টিকটক ভিডিও পোস্ট করতেই ব্যস্ত। এবার নিজের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের জার্সি পরে তেলেগু গানের সঙ্গে সস্ত্রীক নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অজি ওপেনার।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষের। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ বিশ্বের সবকটি ক্রিকেট খেলিয়ে দেশে ব্যাপক প্রভাব ফেলেছে মারণ ভাইরাস।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশব্যাপী ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট খেলিয়ে দেশ অস্ট্রেলিয়াতেও জারি রয়েছে লকডাউন। সে দেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঠিক ছিল, ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জন্য প্রথমে তা পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়। কেন্দ্র লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় বিসিসিআই। অন্যদিকে চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্টও সময়ে শুরু করা যাবে না বলেই মনে করা হচ্ছে।

ওয়ার্নারের টিকটক

করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল হওয়ার পরিস্থিতি তৈরি হলেও দমে যাচ্ছেন না অস্ট্রেলিয়া তথা সানরাইজার্স হায়দরাবাদ দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের আইপিএল দলের জার্সি পরে জনপ্রিয় তেলেগু গানের সঙ্গে নাচলেন তিনি। অজি ক্রিকেটারদের সঙ্গ দিলেন তাঁর স্ত্রী এবং মেয়ে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সেই রিদিমিক ভিডিও।

বার্থ ডে বয় রোহিত শর্মা কেন 'সিক্স হিটিং মেশিন'? জেনে নিন পরিসংখ্যানে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 30, 2020, 15:26 [IST]
Other articles published on Apr 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+