কোহলির ফোনের জন্যে এখনও অপেক্ষা করে রয়েছেন ওয়ার্নার। হ্যাঁ, ভারত সফরে এসে এমনটাই বলেছেন অস্ট্রেলিয়ার ধুঁয়াধার ব্যাটসম্যান।
দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতবর্ষ ওয়ার্নার অন্য়তম পছন্দের দেশ। আইপিএলে বর্তমান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ওয়ার্নার। গত বছর সানরাইজার্সের হয়ে মরসুমের সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি।
সেই আইপিএল খেলে যাওয়া পর এবার ২০২০ সালে ভারত সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে এসে ব্যাটে বিধ্বংসী ফর্মে অজি ওপেনার। মঙ্গলবার মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে ২৫৬ রান তাড়া করতে নেমে ফিঞ্চের সঙ্গে জুটিতে ২৫৮ রান করে অজিদের ১-০ এগিয়ে দিয়েছেন। ১২৮ রানে অপরাজিত থেতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ডেভিড।
যারপর তাঁর ব্যাটিং নিয়ে দুনিয়া জুড়ে প্রশাংসা চলছে। এর মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে বিরাটদের থেকে ফোন কলের অপেক্ষা করছেন বলে ওয়ার্নার জানালেন।
Guess who's waiting for @imVkohli's call 📲 for dinner? 😉
— SunRisers Hyderabad (@SunRisers) January 13, 2020
Watch this exclusive chat with @davidwarner31 ahead of the #INDvAUS ODI series!#OrangeArmy pic.twitter.com/oU5cqkA9T9
সানরাইজার্স হায়দরাবাদের টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ওয়ার্নার বলেছেন, 'ভারতে ওডিআই সিরিজ খেলতে এসেছি। ভারতের দর্শকদের সামনে খেলার আনন্দই আলাদা। কিন্তু ভারত অধিনায়কের বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে।'
এরপরই ওয়ার্নার জুড়়েছেন, 'বিরাটের থেকে ডিনারের জন্য আমন্ত্রণ পেলাম না। এখনও কোহলির ফোনের জন্য আমি অপেক্ষায় রয়েছি!' এমনটা বলেই হাসি চেপে রাখতে পারেননি ওয়ার্নার।
এরপর অজি ওপেনার বলেন,'আমার মেয়ে বিরাটের বড় ভক্ত। টিভিতে আমার খেলা অনেক দেখেছে। কিন্তু বিরাটের কয়েক মুহূর্তের খেলার একটা ভিডিও দেখার পর, ডান হাতে ব্যাটিং করতে নেমে আমার মেয়ে আমি বিরাট কোহলি বলে উঠেছিল! আমি ও আমার স্ত্রী পুরো বিষয়টাই দারুণভাবে উপভোগ করি।'
This little girl has spent too much time in India. Wants to be @imVkohli pic.twitter.com/Ozc0neN1Yv
— Candice Warner (@CandyFalzon) November 10, 2019