ফের ভারতীয় ক্রিকেটে 'বেবিসিটার চ্যালেঞ্জ'। এর আগে ভারতের অস্ট্রেলিয়া সফর চলাকালীন ঋষভ পন্থকে তাঁর বাচ্চার দেখাশোনার কাজ নেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন অজি অধিনায়ক টিম পেইন। এবার চেতেশ্বর পূজারা তাঁর কন্যা অদিতির দেখাশোনার ভার নেওয়ার চ্যালেঞ্জ জানালেন তাঁর সৌরাষ্ট্র দলের সতীর্থ জয়দেব উনাদকাটকে। তার আগে এই জোরে বোলার পূজারা কন্যার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন।
কর্ণাটককে ৫ উইকেটে পরাজিত রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র। এরপরই জোরে বোলার জয়দেব উনাদকাট পূজারার মেয়ে অদিতির সঙ্গে নিজের দারুণ মিষ্টি একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবিতে জয়দেবকে পূজারার মেয়ের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে। পোস্টে নিজেকে 'কুলেস্ট চাচু এভার' বলেও দাবি করেন তিনি।
এর উত্তরেই জয়দেবকে বেবিসিটার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পূজারা। তিনি উনাদকাটের পোস্টটি কোট করে বলেন, সতীর্থকে তিনি 'কুলেস্ট চাচু এভার' বলে মেনে নেবেন। শর্ত হল অদিতিকে অন্তত ২ঘন্টাও বেবিসিট করতে হবে।
Will only agree if you manage to babysit her for a couple of hours! https://t.co/zC9zyaqwB0
— cheteshwar pujara (@cheteshwar1) January 30, 2019
এর আগে টিম পেইনের বেবিসিটার চ্য়ালেঞ্জ গ্রহণ করে পেইনের বাড়িতে হাজির হয়েছিলেন পন্থ। পেইনের স্ত্রী পন্থকে 'বেস্ট বেবিসিটার এভার' বলেও স্বীকৃতি দিয়েছিলেন। এবার পূজারার চ্যালেঞ্জ জয়দেব গ্রহণ করেন কিনা সেটাই দেখার।