টি২০ ক্রিকেটে পূজারার ধুন্ধুমার! অন্য অবতারে মারকাটারি শতরান, ছুঁলেন হিটম্যান-বীরুর রেকর্ড

কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়নি। ভারতের জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে মাত্র ৫টি ম্যাচ খেলিয়েই তাঁকে ফেলে দেওয়া হয়েছে বাতিলের দলে। কারণ, তিনি 'টেস্ট ক্রিকেটার'। ভারতীয় দলের 'নতুন দেওয়াল' সেই সাদা বলের বাতিল চেতেশ্বর পূজারাই ধুন্ধুমার ব্যাটিং করলেন ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

এদিন রেলওয়েজের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ওপেন করতে নেমে পূজারা মাত্র ৬১ বলে শতরান করলেন। মারলেন ১৪টি চার ও একটি ছয়। এটিই পূজারার প্রথম প্রথম টি২০ শতরান। সৌরাষ্ট্রের কোনও ব্যাটসম্যানের প্রথম টি২০ শতরানও বটে।

এই ইনিংসের পর আইপিএল-এ কোনও ব্যাটসম্য়ান চোট পেলে পূজারাকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলির মুখিয়ে থাকার কথা। এছাড়া ভারতীয় দল বিশ্বকাপে নির্ভরযোগ্য ৪ নম্বর ব্য়াটসম্য়ানের খোঁজ করছে। অনেককে দেখা হলেও পূজারা কখনই সুযোগ দেওয়া হয়নি। এই ইনিংসের পর জাতীয় নির্বাচকরাও আফশোষ করতে পারেন।

এদিন পূজারা এই শতরানের মাধ্যমে একটি ভারতীয় রেকর্ডও স্পর্শ করলেন। চতুর্থ ভারতীয় হিসেবে তিনি ৫ দিনের ক্রিকেটে ত্রিশতরান, ৫০ ওভারের ক্রিকেটে দেড়শতরান ও ৫০ ওভারের ক্রিকেটে শতরান করলেন। দেখে নেওয়া যাক বাকি তিনজনকে।

বীরেন্দ্র সেওয়াগ

বীরেন্দ্র সেওয়াগ

প্রাক্তন ভারতীয় ওপেনার দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ২টি ত্রিশতরান করেছিলেন। প্রথম অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন। আইপিএল-এ সেওয়াগের দুটি শতরানও আছে।

রোহিত শর্মা

রোহিত শর্মা

একদিনের ক্রিকেটে বড় বড় শতরান করার জন্য় প্রসিদ্ধ ভারতের সাদা বলের দলের সহ-অধিনায়ক। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি দেড়শতরানের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। আবার টি২০আই-এর সবচেয়ে বেশি শতরানের মালিকও তিনি। এরসঙ্গে ২০০৯ সালের রঞ্জি ট্রফিতে ত্রিশতরানও করেছিলেন।

মায়াঙ্ক আগরওয়াল

মায়াঙ্ক আগরওয়াল

সদ্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান তাক লাগিয়ে দেওয়ার মতো। ২০১৭ সালে মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে তিনি তাঁর কেরিয়ারের প্রথম ত্রিশতরানটি করেছিলেন। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে লিস্ট এ ক্রিকেটে তিনি তাঁর সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর একমাত্র টি২০ শতরানটি এসেছিল ২০১৩ সালের মুস্তাক আলি ট্রফিতে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 21, 2019, 16:09 [IST]
Other articles published on Feb 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+