একই টেস্টের দুই ইনিংসে রান আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় এক ভারতীয়

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতে থাকা অ্যাসেজ সিরিজ থেকেই শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ধরাশায়ী করেছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টও জয়ের পথে বিরাট কোহলি ব্রিগেড। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি এই দুই টেস্ট সিরিজে দুর্দান্ত ফিল্ডিংও চোখে পড়েছে ক্রিকেট প্রেমীদের। বেশ কয়েকবার রান আউট হয়েছেন ব্যাটসম্যান। এরকমই একই টেস্টের দুই ইনিংসে রান আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকার দিকে নজর ফেরানো যাক।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ নিজের ভুলে একই টেস্টের দুই ইনিংসে রান আউট হয়েছেন চেতেশ্বর পূজারা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে তাঁকে রান আউট করেন প্রোটিয়া ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি। দ্বিতীয় ইনিংসে পূজারাকে রান আউট করেন এবি ডিভিলিয়ার্স।

স্টিফেন ফ্লেমিং

স্টিফেন ফ্লেমিং

তালিকায় আছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাঁ-হাতি স্টিফেন ফ্লেমিং। ২০০০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংসে রান আউট হয়ে সাজঘরে ফেরেন স্টিফেন ফ্লেমিং।

ইয়ান হিলি

ইয়ান হিলি

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অজি দলের তৎকালীন উইকেটরক্ষক ইয়ান হিলি প্রথম ইনিংসে মাত্র ৬ রান করে রান আউট করেন। দ্বিতীয় ইনিংসেও ১০ রান করে রান আউট হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 2, 2019, 16:07 [IST]
Other articles published on Sep 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+