হেলমেটে আটকে গেল বল, তারপর বোল্টকে আউট করতে ফিল্ডাররা যা করলেন, ভাইরাল হল মজার ভিডিও

হেলমেটে বল লেগে, হেলমেট খুলে গিয়ে উইকেটে আছড়ে পড়ে ব্যাটসম্যান আউট।! অদ্ভূত এই আউটের ভিডিও আগে দেখা গিয়েছে। তবে বল ব্যাট লেগে সোজা হেলমেটের ভিতরে ঢুকে আটকে যাওয়ায় ঘটনা নজিরবিহীন। এমনই কাণ্ড ঘটল শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে।

ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় বাঁ-হাতি স্পিনার লাসিথ এমবুলদেনিয়ার বলে সুইপ মারতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে সোজা হেলমেটের গ্রিলে আটকে যায়। বল মাটিতে ড্রপ না খাওয়ার কারণে ক্যাচটি সম্পূর্ণ হলেই আউটের আবেদন করা যেত। সেই আশাতেই হেলমেটের গ্রিল থেকে বল বার করতে লঙ্কান ক্রিকেটাররা বোল্টকে রীতিমতো ঘিরে ধরে। শেষ পর্যন্ত উইকেটকিপার নিরোসান ডিকওয়েলা বোল্টের গ্রিল থেকে বল বার করে আউটের আবেদন করেন। মজার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে, স্মিথকে এভাবে আউট করার চেষ্টা করেছিলেন ভারতীয় কিপার ঋদ্ধিমান সাহা। সেবার রবীন্দ্র জাদেজার বল স্টিভ স্মিথের ব্যাটে লেগে প্যাডে আটকে গিয়েছিল। স্মিথের প্যাড থেকে বল ছিনিয়ে নিতে গিয়ে ব্যাটসম্যানকে নিয়েই মাটিতে আছড়ে পড়েছিলেন ঋদ্ধিমান। ক্রিকেটের অন্যতম মজার ভিডিও হিসেবে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বেশ জনপ্রিয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 16, 2019, 17:01 [IST]
Other articles published on Aug 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+