যৌন নিগ্রহের দায়ে সাসপেন্ড বরোদার মহিলা ক্রিকেট দলের কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

যৌন নিগ্রহের দায়ে বরোদার মহিলা ক্রিকেট দলের হেড কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অতুল বেদাদে-কে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী তদন্ত এবং তার রিপোর্ট না আসা পর্যন্ত তিনি কাজে ফিরতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন বেদাদে। ঘটনায় তিনি বিস্মিতও হয়েছেন।

উল্লেখ্য গত মাসে হিমাচলপ্রদেশে মহিলাদের সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বরোদা। সেখানে হেড কোচ অতুল বেদাদে, বরোদা মহিলা ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁদের যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। বিষয়টি বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কানে যেতেই তারা নড়চড়ে বসে। সবদিক খতিয়ে দেখার পর অভিযুক্ত বেদাদের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। তদন্তের রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত বেদাদেকে সাসপেন্ড করার সিদ্ধান্তও নিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিত লেলে জানিয়েছেন, ঘটনার তদন্তের স্বার্থে সংস্থার অ্যাপেক্স কমিটির তরফে একটি কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু বিশ্বজুড়ে থাবা বসানো নোবেল করোনা ভাইরাসের আতঙ্কে এই কমিটি কীভাবে কাজ করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত বরোদার মহিলা ক্রিকেট দলের হেড কোচ অতুল বেদাদে ১৯৯৪ সালে ভারতের হয়ে ১৩টি ওয়ান ডে ম্যাচ খেলেন। ২২.৫৭-র গড়ে মাত্র ১৫৮ রান করায় তাঁকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। এরপর আর কোনওদিন জাতীয় দলে খেলার সুযোগ পাননি অতুল। তা বলে এ লড়াইয়ে তিনি হার মানবেন না বলেই জানিয়ে দিয়েছেন। বলেছেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 22, 2020, 11:38 [IST]
Other articles published on Mar 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+