সতীর্থ ক্রিকেটারকে পেটানোর ঘটনায় শাহাদাত হোসেনের নির্বাসন বেড়ে পাঁচ বছর

দলের ক্রিকেটারের উপর চড়াও হওয়া ও তাঁকে শারীরিকভাবে আঘাত করার কারণে বাংলাদেশের প্রাক্তন টেস্ট খেলিয়ে ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে বড়সড় শাস্তির নিধান দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সোমবার তাঁকে জাতীয় ক্রিকেট লিগে নির্বাসনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্গত যে কোনও টুর্নামেন্টে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। পরে জানা গিয়েছে সেই শাস্তি বেড়ে ৫ বছর করা হল।

সম্প্রতি খুলনার শেখ আবু নাশের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা বনাম খুলনা ডিভিশনের ম্যাচে আরাফাত সানি, পেসার শাহাদাত হোসেনকে বলের পালিশ চকচকে কড়া নিয়ে পরামর্শ দিয়েছিলেন।

এরপরই শাহাদাত হোসেন মেজাজ হারিয়ে সতীর্থ ক্রিকেটারের উপর চড়াও হন। মেজাজ হারিয়ে ঐ ক্রিকেটার তাঁর থেকে জুনিয়ার আরাফাত সানির গায়ে হাত তোলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, সতীর্থ ঐ ক্রিকেটারকে থাপ্পড় ও লাথি মেড়েছেন বলে আম্পায়াররা জানিয়েছেন।

পরে দলের অন্য ক্রিকেটাররা ঠিক সময় এসে বড়সড় কোনও অঘটন ঘটতে দেননি। পুরো ঘটনা খতিয়ে দেখে অভিযুক্ত শাহাদাত হোসেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেদেশের ক্রিকেটে অংশ নেওয়া থেকে এক বছরের জন্য নির্বাসিত করে। তবে মঙ্গলবার শাহাদাতকে নিয়ে আরও কঠোর শাস্তির পথে হাঁটল বোর্ড।

বিসিবি'র টেকনিক্যাল কমিটির চিফ মিনহাজুল আবেদিন জানিয়েছেন, 'এটাই প্রথমবার নয়, এর আগেও ওর বিরুদ্ধে অন্যান্য অনেক অভিযোগ এসেছে। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই ওকে বড় শাস্তি হিসেবে পাঁচ বছর নির্বাসনে পাঠিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।'

এর আগে ২০১৮ সালে তাঁর গাড়িতে এক রিশকা ড্রাইভার ধাক্কা মারায় চালকের গায়ে হাত তুলে বিতর্কে জড়িয়েছিলেন। তারও আগে শাহাদাত হোসেনের বিরুদ্ধে বাড়ির পরিচালিকাকে মারধরের অভিযোগ উঠেছিল। বাংলাদেশের হয়ে ৫০টির বেশি ওডিআই ও ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছেন শাহাদাত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 19, 2019, 20:58 [IST]
Other articles published on Nov 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+