করোনার কারণে ভারতের অজি সফরে অভিনব প্রস্তাব! এখনই সিদ্ধান্তে না সৌরভের বোর্ডের

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে,ভারতের অস্ট্রেলিয়া সফরে চারের বদলে পাঁচ টেস্টের পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিয়ে ইতিমধ্যে বিসিসিআইকে প্রস্তাব দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া

করোনার কারণে বিশ্বজুড়ে বিপুল আর্থিক ক্ষতি

করোনার কারণে বিশ্বজুড়ে বিপুল আর্থিক ক্ষতি

করোনার কারণে বিশ্বজুড়ে ক্ষতি হয়েছে। প্রাণঘাতী ভাইরাসে ভয়াবহ সংক্রমণের কারণে শুধু মানুষ মরেনি, সেই সঙ্গে দীর্ঘদিন ধরে সব দেশেই এখন লকডাউন পরিস্থিতি। যেকারণে প্রতিটি দেশের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

করোনার পর ক্রিকেট বোর্ডগুলি আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে

করোনার পর ক্রিকেট বোর্ডগুলি আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে

অন্যদিকে করোনা কারণে বন্ধ ক্রিকেট। এতে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডগুলি এখন বড় ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল আয়োজন করতে পারছে না। করোনায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত। এতে বোর্ডের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। করোনার কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডেরও দারুণ ক্ষতি হয়েছে। ফলে সেদেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বেতনে কাটছাঁট করেছে। এই পরিস্থিতিতে বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরে চারের বদলে পাঁচ টেস্টের পক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজি ক্রিকেট বোর্ড যা বলেছে

অজি ক্রিকেট বোর্ড যা বলেছে

মঙ্গলবার অজি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে ভিডিও বৈঠক হয়। করোনার কারণে ক্রিকেটে যে ক্ষতি হয়েছে তাকে মাথায় রেখেই ভারতের অস্ট্রেলিয়া সফরে অজি ক্রিকেট বোর্ড আরও একটি অতিরিক্ত টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

ভারতের মত

ভারতের মত

ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরের খবর, এই মুহূর্তে এক টেস্ট বাড়ানো নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না।

কোন দিকে তাকিয়ে বিসিসিআই

কোন দিকে তাকিয়ে বিসিসিআই

চলতি বছরে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। করোনার কারণে সেই আসর হওয়া নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। সূত্রের খবর শেষ পর্যন্ত টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সূচি নিয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত হয়, তা দেখেই এক টেস্ট বাড়ানো নিয়ে পরে সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই।

স্ত্রী অনুষ্কার আগমনে তাঁর জীবনে কী পরিবর্তন, অকপটে জানালেন বিরাট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 13:03 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+