আইপিএল ২০২০ নিয়ে আশাবাদী বেন স্টোকস, টুর্নামেন্ট সম্ভবত সীমিত দিনে মনে করছেন বাটলার

இந்திய அணியின் பிரச்சனை: தீர்வு சொல்லும் கவாஸ்கர்-வீடியோ

আইপিএল ২০২০ নিয়ে আশাবাদী বেন স্টোকস। প্রতিযোগিতামূলক ক্রিকেটে আইপিএলই তাঁর কেরিয়ারে পরবর্তী টুর্নামেন্ট হতে চলেছে বলে জানিয়ে দিলেন স্টোকস। করোনা কোভিড ১৯ ভাইরাসের জন্য এই মুহূর্তে ভারতে লকডাউন পরিস্থিতি। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে সজেন্যেই দেশজুড়ে লকডাউনের ঘোষণা করা হয়েছে। সেকারণে আইপিএল নিয়ে বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বৈঠকও স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলে ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। তবে করোনার বিরুদ্ধে মোকাবিলা করে বিশ্বে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন স্টোকস।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় কী বলেছেন স্টোকস

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় কী বলেছেন স্টোকস

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়া স্টোকস বলেছেন, 'আইপিএলই আমার পরবর্তী টুর্নামেন্ট হতে চলেছে।' স্টোকস আরও বলেন, 'তিন সপ্তাহের বিশ্রাম নিলে আমার শরীর আগের মতো থাকবে না। সেকারণেই আইপিএল টুর্নামেন্টকে মাথায় রেখে গৃহবন্দি পরিস্থিতিতে প্রতিদিন নিজের শরীর নিয়ে চর্চা করছি। ফিট থাকছি।'

জোস বাটলার কী বলেছেন

জোস বাটলার কী বলেছেন

অন্যদিকে স্টোকসের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের আরেক সদস্য জোস বাটলার অবশ্য সীমিত দিনের আইপিএল টুর্নামেন্ট হবে বলে মনে করছেন। ইতিমধ্যেই বিশ্বে করোনা ভাইরাসের কারণে ২১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি বিশ্বের সর্বত্রই লকডাউন পরিস্থিতি। এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাটলার বলেছেন, করোনার কারণে সেক্ষেত্রে আইপিএলও ধাক্কা খেয়েছে। টি-২০'র ক্লাব ক্রিকেটে আইপিএল অন্যতম বড় টুর্নামেন্ট। শেষ পর্যন্ত হলেও সীমিত দিনের টুর্নামেন্ট হতে পারে বলে আশা রাখছি।'

কবে হতে পারে আইপিএল

কবে হতে পারে আইপিএল

বর্তমান পরিস্থিতিতে করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রয়েছে। সেই সঙ্গে ১৫ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন থাকছে। এই অবস্থায় বোর্ডের পক্ষ থেকে আইপিএল নিয়ে বোর্ডের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নিয়ে ভাবা হচ্ছে না বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে সম্ভবত আইপিএল পিছিয়ে গিয়ে জুলাই-অগাস্টে হতে পারে বলে মনে করা হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 26, 2020, 15:23 [IST]
Other articles published on Mar 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+