চোট সারিয়ে কবে ফিরবেন, তা জানেন না ভুবনেশ্বর কুমার

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆகப் போகிறாரா?...இது நடக்குமா...நடக்காதா?- வீடியோ

চোট সারিয়ে ফের কবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাবেন, তা জানেন না ভারতীয় দলের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তাঁর চোট সরানোর ক্ষেত্রে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র আরও বেশি উদ্যোগী হওয়া উচিত ছিল বলে মনে করেন ভুবি।

বিশ্বকাপে চোট

বিশ্বকাপে চোট

ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান ভুবনেশ্বর কুমার। তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। বেশ কয়েকমাস পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেও ভুবনেশ্বর কুমার যে পুরোপুরি ফিট হননি, তাঁর পারফরম্যান্স দেখে বোঝা যায়। একই চোটের জেরে ফের জাতীয় দলের বাইরে চলে যান ভুবি।

কাঠগড়ায় এনসিএ

কাঠগড়ায় এনসিএ

ভুবনেশ্বর কুমারের এই পরিণতির জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-কে দায়ী করেছে দেশের ক্রীড়া মহলের একটা অংশ। টিম ইন্ডিয়ার স্ট্রাইক বোলারের চোটের চিকিৎসা সঠিক পদ্ধতিতে হয়নি বলে দাবি তোলা হয়। ঘটনায় গাফিলতির অভিযোগও ওঠে।

গাফিলতি মেনে নিলেন ভুবি

গাফিলতি মেনে নিলেন ভুবি

কার্যত ক্রিকেট ভবিষ্যত অনিশ্চিত হওয়ার মুখে ভুবনেশ্বর কুমার স্বীকার করেছেন যে তাঁর চোট সারাতে নিজেদের সেরাটা দেয়নি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ। যদিও এ ব্যাপারে বাড়তি কিছু বলতে রাজি নন ভুবি। নিজের পরিস্থিতির জন্য এনসিএ-কে দায়ী করতেও রাজি নন টিম ইন্ডিয়ার স্টাইক বোলার। বলেছেন, বিসিসিআই বিষয়টি কীভাবে নেবে, সেটা তাদের ব্যাপার।

২০২০ বিশ্বকাপ

২০২০ বিশ্বকাপ

ভুবনেশ্বর কুমারের কথায়, ২০২০-র টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও ৯ মাস বাকি। তিনি এখন সেই টুর্নামেন্ট নিয়ে ভাবছেন না বলেও জানিয়েছেন ভুবি। নিজেকে সুস্থ এবং ফিট করে তোলাই এখন তাঁর কাছে প্রধান কাজ বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। তবে কাজটা বেশ কঠিন বলে মেনে নিয়েছেন ভুবি। জানিয়েছেন, তিনি ফের ক্রিকেটে ফিরে নিজের সেরাটা দিতে চান। কিন্তু সবটা তাঁর হাতে নেই বলেও জানিয়েছেন ভুবনেশ্বর কুমার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 29, 2019, 16:46 [IST]
Other articles published on Dec 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+