স্ত্রীর গুগলিতে কীভাবে বোল্ড হয়েছিলেন, জানালেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর

স্ত্রী নুপুরের গুগলিতে কীভাবে বোল্ড হয়েছিলেন, তা অকপটে জানালেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। স্ত্রী কবে থেকে তাঁর প্রেমিকা, তাও খুল্লাম-খুল্লা জানালেন ভুবি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের আবহে টিম ইন্ডিয়া তারকার এই সাক্ষাৎকার কিছুটা হলেও পরিস্থিতি লাঘব করেছে।

ফেসবুকের পাসওয়ার্ড চেয়েছিলেন নুপুর

ফেসবুকের পাসওয়ার্ড চেয়েছিলেন নুপুর

ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার জানিয়েছেন যে স্ত্রী নুপুর তাঁর কাছ থেকে তাঁর ফেসুবক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেয়েছিলেন। তাতে অরাজি হয়েছিলেন ভুবি। পরের স্ত্রী নুপুর নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছিলেন বলেও জানিয়েছেন ভুবনেশ্বর। অর্থাৎ ভারতীয় ফাস্ট বোলারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাাক করেছিলেন নুপুর।

কবে থেকে সম্পর্ক

কবে থেকে সম্পর্ক

ভুবনেশ্বর কুমার জানিয়েছেন যে মাত্র ১৩ বছর বয়সে স্ত্রী নুপুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপর ভালোলাগা ও প্রেম। ম্যারাথন প্রেমপর্ব ও প্রতীক্ষা শেষ হয় ২০১৭ সালে। ওই বছরই প্রেমিকা নুপুরকে স্ত্রী হিসেবে আপন করে নেন ভারতীয় ক্রিকেট দলের স্ট্রাইক বোলার।

ভুবির অভিষেক, হোস্টেলে নুপুর

ভুবির অভিষেক, হোস্টেলে নুপুর

২০১২ সালে ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক বলেই পাক ব্যাটসম্যান মহম্মদ হাফিজকে ক্লিন বোল্ড করেছিলেন ভুবি। সেদিনের কথা স্মরণ করেছেন ভারতীয় ফাস্ট বোলারের স্ত্রী। বলেছেন, তখন তিনি হস্টেলে থেকে পড়াশোনা করেন। তাঁর বন্ধুরা ভুবনেশ্বরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতেন না। তা সত্ত্বেও ম্যাচ শেষে সবাই ভুবির প্রশংসা করছেন দেখে তিনি খুশি হয়েছিলেন বলে জানিয়েছেন নুপুর।

চোট সারিয়ে ফিরে

চোট সারিয়ে ফিরে

২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় চোট পান ভুবনেশ্বর কুমার। টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর ফিটনেস ট্রেনিং চলে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেন ভুবি। কিন্তু ব্যাথা ফের চাগার দেওয়ায় তাঁকে ফের বিশ্রামে যেতে হয়। পুরোপুরি ফিট হয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ায় ফিরলেও, করোনা ভাইরাসের জন্য খেলা বাতিল হয়ে যায়। এই আইপিএল-কেই পাখির চোখ করেছেন ভুবি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 22, 2020, 16:06 [IST]
Other articles published on Mar 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+