আরও একটা হ্যাটট্রিক! রশিদ- রউফের পর এবার হ্যাটট্রিকম্যান উইলিয়ামস

২৪ ঘন্টার মধ্যে তিন তিনটে হ্যাটট্রিক। বিগ ব্যাশ লিগে প্রথমটা করেছিলেন রশিদ খান। এরপর একই দিনে অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ক্রিকেট লিগে পাকিস্তানের পেসার হ্যারিস রাউফ হ্যাটট্রিক করেন। এবার হ্যাটট্রিক করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার উইল উইলিয়ামস।

কোন টুর্নামেন্টে হ্যাটট্রিক

কোন টুর্নামেন্টে হ্যাটট্রিক

ওয়েলিংটনে সুপার স্ম্যাশ ২০১৯-২০ টুর্নামেন্টের ম্যাচে ডানহাতি পেসার উইল উইলিয়ামস হ্যাটট্রিক করেছেন। এটি ক্রিকেট দুনিয়ায় ২৪ ঘন্টার মধ্যে তৃতীয় হ্যাটট্রিক।

১২ রান খরচ করে ৫ উইকেট

সুপার স্ম্যাশ টুর্নামেন্টে, ওয়েলিংটন দলের বিরুদ্ধে ক্যান্টারবেরি দলের হয়ে ১৮তম ওভারে উইলিয়ামস হ্যাটট্রিক করেন। ম্যাচে সব মিলিয়ে ২ ওভার বল করে ১২ রান খরচ করে ৫ উইকেট পেয়েছেন।

 শেষ ওভারে আরও দুই উইকেট

শেষ ওভারে আরও দুই উইকেট

১৮তম ওভারে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করার পর ২০ তম ওভারেও উইলিয়ামস বোলিং করেন। থ্রিলার ম্যাচের শেষ দুই বলে উইলিয়ামস ২ উইকেট নেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ক্যান্টারবেরি ১৪৮ রান হাঁকিয়েছিল।

এই রান তাড়া করতে নেমে ওয়েলিংটন ১৪৫ রানে থামে। থ্রিলার ম্যাচে শেষ ওভারের শেষ দুই বলে উইকেট তুলে নিয়ে ক্যান্টারবেরিকে ৩ রানে ম্যাচ জেতালেন উইলিয়ামস।

একনজরে উইল উইলিয়ামসের বোলিং কেরিয়ার

দেশের হয়ে না খেললেও টি-টোয়েন্টি ১৯ ম্যাচে সংগ্রহ ১৫ উইকেট। লিস্ট এ ক্রিকেটে ১৮ ম্যাচে ১৭টি ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২২ ম্যাচে সংগ্রহ ৫০ উইকেট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 9, 2020, 14:29 [IST]
Other articles published on Jan 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+