
জল্পনায় জল ঢেলে ধোনির অবসর নিয়ে মুখ খুললেন নির্বাচক প্রধান
এদিন বিকেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচকরা। সেই দল ঘোষণার পরই দিনের 'সবচেয়ে বড় প্রশ্ন' নিয়ে মুখ খুললেন এম এস কে প্রসাদ। মাহির অবসর প্রশ্নে জিজ্ঞাসা করলে নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ , 'পুরোটাই জল্পনা, ভিত্তিহীন খবর' বলে উড়িয়ে দিয়েছেন।

প্রসাদের মতে, ধোনির অবসর নিয়ে তারা কিছুই জানেন না
নির্বাচক প্রধান প্রসাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'ধোনির অবসর নিয়ে বোর্ডের কাছে কোনও রকম তথ্য নেই। ' সেক্ষেত্রে ধোনি আজ অবসর নিচ্ছেন, ভাইরাল এই গুঞ্জন নিয়ে দিকেদিকে জোর আলোচনা হলেও এই তথ্যে কান দিতে বারণ করছেন প্রসাদ।
|
কীভাবে গুঞ্জন ছড়ালো
এদিন সকালে ধোনিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করে বসেন বিরাট। সেই পোস্টে তিনি ধোনির সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে উল্লেখ করেছেন, 'ধোনির সঙ্গে এই মুহূর্তটা মনে থেকে যাবে। সেদিন যেন ফিটনেস দৌড় করিয়েছিল।' কোহলির এই টুইটের পরই দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ধোনির অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।


Click it and Unblock the Notifications



















