
ফ্যানেদের মুখে হাসি ফোটাল ইসিবি
একে করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন। তার উপর টিভিতে নেই লাইভ ক্রিকেট। কঠিন পরিস্থিতিতে ফ্যানদের পাশে ইসিবি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এদিন একটি ভিডিও পোস্ট করে হতাশ ক্রিকেট ফ্যানেদের মুখে হাসি ফুটিয়েছে।

কী রয়েছে ভিডিওতে
শুধু কী দর্শকরাই ক্রিকেটকে মিস করছে। উল্টো দিকে ক্রিকেটও দর্শকদের দারুণভাবে মিস করছে। আবেগঘন বার্তায় এই বার্তায় দিল ইসিবি। ভিডিওতে বোঝানো হয়েছে, ক্রিকেট মাঠের সবুজ ঘাস, বাইশ গজ, পিচ, আউটফিল্ড, গ্যালারি সবাই ক্রিকেট নিয়ে দর্শকদের উদ্দীপণাকে মিস করছে।
|
ভিডিওতে কী বার্তা রয়েছে
ভিডিওতে বারবার ফাঁকা মাঠের বিভিন্ন অংশ দেখিয়ে বলা হয়েছে ক্রিকেট দর্শকদের মিস করছে, মাঠের এক একটা ঘাস এখন অপেক্ষা করছে। অপেক্ষা! শুধুই অপেক্ষা! আবার সব কিছু ঠিক হবে। বৃষ্টি হলে যেমন আমরা অপেক্ষা করি। এবার ভাইরাস মহামারীর কারণে অপেক্ষাটা একটু বেশি হচ্ছে! অন্ধকারকে দূরে সরিয়ে ফের আবার নতুন ভোরের দেখা মিললে মাঠে আবার শূন্যে কয়েন থ্রো করে টস করা হবে। এখন করোনাকে হারানোর জন্য সবাই মিলে আমরা একটা কঠিন টেস্ট ম্যাচ খেলছি। সবাই একসঙ্গে থাকলে এই লড়াই আমরা জিতবই! দারুণ এক চিত্রনাট্যের মোড়কে ভিডিওতে ক্রিকেট ফ্যানেদের জন্য এই বার্তাই দিল ইসিবি।

কবে থেকে বন্ধ ক্রিকেট
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যপক আকার নেওয়ার আগে বাইশ গজে শেষবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দল মুখোমুখি হয়েছিল। ১৩ মার্চ ক্রিকেটবিশ্বে শেষবার এই দুই দলের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়।


Click it and Unblock the Notifications

ওয়ান ডে-তে ব্যাটসম্যানকে সর্বাধিক স্ট্যাম্প করা উইকেটরক্ষকের তালিকায় ভারতের এক


















