
আতঙ্কে অজান্তেই নিজেকে কষ্ট দিচ্ছেন আপনি
যার ফলে অতঙ্কের গ্রাসে শরীরকে প্রতি মুহূর্তেই নিজের অজান্তে কষ্ট দেওয়া হচ্ছে। আর সেই জন্য নতুন উপায় বলে দিচ্ছে বিসিসিআই।

কী বার্তা বোর্ডের
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট পোস্ট করা হয়েছে। ফিল গুড সেই টুইটে বলা হয়েছে 'কিপ আপ স্মাইলস!' অর্থাৎ করোনার প্রার্দুভাবের বিরুদ্ধে হাসি মুখে লড়াই করুন। করোনার আতঙ্কে হাসতে ভুলবেন না। হাসি ভুললে আদৌতে নিজেকে আরও বেশি রোগের দিকে ঠেলে দেওয়া হবে। বোর্ডের পসিটিভ টুইটে এই বার্তাই দেওয়া হয়েছে।

ছবিতে কারা রয়েছেন
বোর্ডের টুইটে এই বার্তার সঙ্গে ছবিতে মনীশ পান্ডে, পৃথ্বী শয়ের সঙ্গে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের ছবি ব্যবহার করা হয়েছে। ছবি পোস্টের মাধ্যমে আতঙ্কের পরিবেশে অযথা চিন্তা না বাড়িয়ে সতর্ক থাকতে ও মনকে যতটা সম্ভব হাসিখুশি রাখার বার্তা দেওয়া দিল বিসিসিআই।

ফ্যানেদের মুখে অবশ্য হাসি ফুরিয়েছে
ক্রিকেট ফ্যানেদের অবশ্য মুখের হাসি ফুরোবার জোগাড়। করোনার থাবায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়া দিয়ে হতাশ হওয়া শুরু। এরপর আইপিএল স্থগিত হতে ক্রিকেট থেকে ফ্যানেরা বঞ্চিত হয়েছেন। করোনা প্রকোপ না কমলে আইপিএল ২০২০ পাকাপাকিভাবে বাতিল হতে পারে। ফলে করোনার কারণে মুখের হাসির পুরোপুরি ফিঁকে হতে, বেশি সময় নেই বলেই মনে করেছে ক্রিকেট ফলোয়ার্সরা।


Click it and Unblock the Notifications
করোনা মোকাবিলায় 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ই অনুপ্রেরণা নেটিজেনদের!


















