
আইপিএল নিয়ে আশঙ্কা ছিল
করোনার কারণে মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএল নিয়ে আশঙ্কা ছিল। ভাইরাসের লাগামছাড়া বৃ্দ্ধির কারণে দেশে ভাইরাস সংক্রমণে ৭০ হাজারের বেশি নাগরিক আক্রান্ত। এই পরিস্থিতিতে আইপিএল আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

ক্লাব ক্রিকেটে ধাক্কা
করোনার কারণে শুধু আইপিএলই নয় ক্লাব ক্রিকেটের সমস্ত টুর্নামেন্ট স্থগিত ছিল। এবার মাঝ পথেই সব টুর্নামেন্ট কোভিড-১৯ ভাইরাসের কারণে বাতিল ঘোষণার সিদ্ধান্ত নিতে চলেছে সিএবি।

কোন রাজ্যে ক্রিকেটের সমস্ত টুর্নামেন্ট স্থগিত
সূত্রের খবর, সিএবি কর্তারা বাংলা ক্রিকেটের ক্লাব পর্যায়ের সব টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক সব টুর্নামেন্টই বাতিল হতে চলেছে
বয়সভিত্তিক সমস্ত টুর্নামেন্ট যেমন বাতিল হতে চলেছে, ঠিক তেমনি দ্বিতীয় ডিসিশন সহ স্কুল ক্রিকেটের ম্যাচও বাতিল ঘোষণা করা হবে। দিন কয়েকের মধ্যে সিএবি এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে দেবে বলে জানা গিয়েছে।

রাজ্যে আগামী মরসুমে ফের ক্রিকেট শুরু হতে চলেছে
সেক্ষেত্রে আগামী মরসুম থেকে রাজ্য ক্রিকেট ফের শুরু হবে। অন্যদিকে করোনা পরবর্তী সময়ে রাজ্য ক্রিকেট সংস্থার খরচ কমাতে বেশি কিছু পদক্ষেপ নিতে চলেছে সিএবি।


Click it and Unblock the Notifications



















