|
রান্না করে কী বার্তা দিলেন
টুইটে মায়াঙ্ক স্প্যানিশ মাশরুম রান্না করে লিখেছেন, করোনা মোকাবিলায় ঘরে থুকন, সুস্থ থাকুন। ঘর থেকে বেরোবেন না। সেফ মায়াঙ্ককে ধন্যবাদ। দারুণ রান্না করেছেন। এভাবেই নিজেই নিজের রান্না প্রশংসা করলেন মায়াঙ্ক।
| |
রোহিত শর্মা
এক ভিডিওতে রোহিত শর্মা লিখেছেন, 'জানি না শেষ কবে ঘরে থেকে ঘর পরিষ্কার করেছি। এখন কোয়ারেন্টাইন পিরিয়ড। আমাদের সবাইকেই এখন ঘরে থাকতে হবে। আর ঘরে থাকা মানেই বোর হওয়া নয়। আমি ২ ঘন্টা ধরে ঘর পরিষ্কার করেছি। তারপর বুঝেছি, ঘর পরিষ্কার করা এত সহজ কাজ নয়।'
|
ধাওয়ানের পোস্ট
ছেলের সঙ্গে বক্সিং প্র্যাকটিসের পাশাপাশি অন্য ভিডিওতে বাড়িতে ঘর পরিষ্কারের মজার ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। যেখানে স্ত্রী আয়েশা ফোনে ব্যস্ত আর ধাওয়ান কাপড় কাচা ও শৌচাগার পরিষ্কার করে চলেছেন, এই ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান।


Click it and Unblock the Notifications



















