
পিএসএল স্থগিত, দেশে ফিরেছেন স্টেইন
করোনার কারণে পাকিস্তানে সুপার লিগ স্থগিত হওয়ায় প্রাথমিক ভাবে হোটেল বন্দি ছিলেন স্টেইন। এরপর দেশে ফিরে এখন করোনার সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। এই অবস্থায় স্টেইন বলেছেন, 'আমাদের মতো ক্রিকেটপাগল খেলোয়াড়দের থেকে ক্রিকেট কেড়ে নিলে কী নিয়ে বাঁচব!'

জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া প্রতিক্রিয়ায় স্টেইন বলেছেন
'করোনার কারণে জনজীবন স্তব্ধ। বিশ্বের অন্য দেশগুলির মতো দক্ষিণ আফ্রিকাও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেও বিপর্যয় নেমে আসছে। দক্ষিণ আফ্রিকার মতো দেশ ধর্ম, সংস্কৃতি নিয়ে অনেক সংস্যায় থাকলেই ক্রিকেট আমাদের একজোট করে রেখেছে। করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই করে ফের পৃথিবীকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হবে।'

করোনায় আক্রান্ত কত
এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ২ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃত কত
বিশ্বে করোনায় এখনও পর্যন্ত ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

করোনার কারণে স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ
উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। মঙ্গলবার কলকাতা হয়ে প্রোটিয়া ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছেন।


Click it and Unblock the Notifications



















